somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কাপুরুষ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিজেকে একজন উদারপন্থী হিসেবে দাবি করতেই পারি। কেউ কেউ বলবেন উদারতা মানে কাপুরুষতা। কারন আপনি দুর্বলতা ঢাকতে চাচ্ছেন। আবার কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, ঐ যে উদারতার নিচে দুর্বলতা উঁকিঝুঁকি দিচ্ছে। উগ্রপ্রন্থী হতে সাহস লাগে।

এতদিন পরে এসে মনে হয় সত্যই আমি কাপুরুষ। কি একটু সাহসী মনে হচ্ছে? নিজেকে কাপুরুষ হিসেবে স্বীকার করতেও তো সাহস লাগে। তাই না? যাইহোক দীর্ঘদিন বুকে চেপে থাকা পাথর আজকে সরাতে চাই।

আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা। ২০০৫ সাল। আমি কেবল মাধ্যমিক পাস করেছি। সেবার আমাদের এলাকায় ঐ সালে যারা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে এক সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন জোরেশোরে শুরু হল। কেননা প্রধান অতিথি হল সংসদ সদস্য। আরও কত বড় বড় মানুষ আসবেন তার ঠিক নেই। বিশিষ্ট ব্যক্তি বর্গের বক্তব্য নিয়ে একটি প্রস্তাবিকা বই প্রকাশিত হল। আমার ছোট্ট একটি লেখা সেখানে ঠাই পেল। আমার আনন্দ দেখে কে!
ধিরে ধিরে দিনটি কাছে আসতে লাগল। সেই বিশেষ দিনটি হল ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবসের দিন। আমার দেশ, আমার মা যেমন এই দিনে স্বীকৃতি লাভ করেছিল, আমিও আমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি লাভ করবো। আমি আরেকটু দায়িত্ব প্রাপ্ত হয়েছি। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষ থেকে আমাকে বক্তব্য দিতে হবে। আমি প্রগাঢ় আনন্দে দিনটির অপেক্ষা করতে লাগলাম।

অবশেষে এল সেই মহেন্দ্রক্ষন। আমি পরিপাটি হয়ে গেলাম অনুষ্ঠানের মাঠে। সবাই প্রায় এসে পরেছে। অপেক্ষা শুধু এম.পি সাহেবের। তিনি এলেন অবশেষে। এখানে তাকে উল্লেখ করা অবশ্য কর্তব্য মনে করছি।তিনি হলেন বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা । তিনি বোধহয় শুরা পান করেন না, তবুও শুরা সদস্য। আহা কী মায়াভুলানো মুখ! আর কী সফেদ দাড়ি! সেই দাড়ির গোরায় বিশেষ কিছু খেলা করছিল কিনা আমার জানা নেই।
অনুষ্ঠান শুরু হল। আমি মঞ্চের সামনের দিকে বসে আছি। কী বক্তব্য দিব তা মনে মনে গুছাচ্ছি। আর দোয়াদরুদ পড়ছি সব যেন গুলায়ে না যায়, পা দুটো যেন ঠিক থাকে।
এতক্ষণ কারও বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম না। হঠাৎ ভীষণ অবাক হয়ে লক্ষ্য করলাম কেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না। আজ যে বিজয় দিবস তাও উল্লেখ করছে না। কোন বক্তাতো নয়ই এমনকি উপস্থাপকও নয়। আমি পুরা টাসকি খেলাম। বার বার ঘড়ির দিকে তাকিয়ে নিশ্চিত হলাম আজই ১৬ই ডিসেম্বর। এখন আমি কী করি। আমি তো ঠিক করে রেখেছি বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করবো।
বেশ কিছু সময় পর আয়োজক দের একজন আমাকে ডেকে পাঠালেন। বললেন, ‘তোমার বক্তব্য দেবার সময় আজ বিজয় দিবস উল্লেখ করার দরকার নেই।’
আমি বললাম, ‘কেন? আজ তো বিজয় দিবস।’
‘দেখ কত বড় বড় জ্ঞানীরা বলছে না। তুমি বলবে কেন? তুমি তো ওদের মত জ্ঞানী না। তাই না?’
আমি বললাম, ‘হু’
তিনি আমাকে চমৎকার করে বুঝিয়ে দিলেন। আমি তো নিতান্ত বালক। উনারা না বললে আমার বলা ঠিক না। এতে পাপ হতে পারে।

এবার আমার ডাক পড়ল মঞ্চে। আমি ধীর লয়ে মঞ্চে উঠলাম। কারও মুখের দিকে তাকালাম না। অতঃপর একসময় আমার লজ্জাস্কর ও ক্লান্তিকর বক্তব্য শেষ করলাম। না, মায়ের বিজয়ের কথা বলতে পারলাম না। যখন মঞ্চ থেকে মাটির দিকে তাকিয়ে নামছিলাম তখন মাটি যেন কথা বলে উঠল।
‘কিরে ব্যাটা মাকে অস্বীকার করতে পারলি?’

আজ চিৎকার করে কেঁদে বলতে ইচ্ছা করছে, ‘মাগো আমায় মাফ কর, তোমার কাপুরুষ ব্যাটাকে মাফ কর।’
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×