জানি তুমি দোকানে গিয়ে উচ্চদামের বিদেশি পণ্যই কিনবে,
জানি তুমি টিভি চালিয়ে নিম্নমানের হিন্দী চ্যানেলই দেখবে,
জানি তুমি নেটে বসে পাকিস্তানি মডেলদের ছবিই নামাবে,
জানি তুমি অপরিণত-মস্তিষ্ক সেওয়াগ এর খেলাই দেখবে ।
জানি নজরুল ইসলাম নয়, 'কোলাভেরি ডি'-ই তোমার
বেশি পছন্দ,
জানি হুমায়ুন আহমেদ নয়, 'ওপ্পা গ্যাংনাম'-ই তোমার
বেশি পছন্দ,
জানি শামসুর রাহমান নয়, 'শিলার যৌবন'-ই তোমার
বেশি পছন্দ,
জানি জীবনানন্দ দাস নয়, 'মুন্নীর বদনাম'-ই তোমার
বেশি পছন্দ ।
প্রিয় খেলোয়াড় যদি বিদেশি হয়,
তবে ভালোবাসার মানুষটি বাংলাদেশি কেন ?
প্রিয় নায়িকা যদি বিদেশি হয়,
তবে পছন্দের বন্ধুটি বাংলাদেশি কেন ?
তোমার পছন্দের তালিকায় বিদেশিদের আনা-গোনা,
বাংলাদেশি পণ্য কিংবা বাঙালি কারো সেথা যাওয়া মানা,
তবে তুমি নিজেকে বাংলাদেশি বলে দাবি করো কেন ?
ভিসা ছাড়া ফ্রী-তে এদেশের হাওয়া-জল স্পর্শ করো কেন ?
তুমি কি বাঙালি জাতির স্বাতন্ত্র্যকে বিশ্বাস করো ?
নিজের জাতির মাথা উঁচু করতে বিশ্বদরবারে লড়ো ?
কিছু সাহসী তরুণ তো তবু চেষ্টা করেছিল,
অস্ত্র এর বদলে হাতে ব্যাট-বল তুলেছিল ৷
একাত্তরে মুক্তিসেনাদের হাতে সদা উদ্যত ছিল রাইফেলের
নল,
আজ আমাদের ক্রিকেটারদের হাতেও তো থাকে ব্যাট আর বল,
মুক্তিসেনাদের চোখে থাকতো দেশপ্রেমের জয়গান,
ক্রিকেটারদের চোখে কি দেখোনা স্বপ্ন দেখার আহবান ?
আমাদের সাকিব-নাইমরা লড়াই করে হেরেছে !
আমাদের মুক্তিসেনারা লড়াই করে মরেছে !
তুমি কবে কি করেছ দেশের জন্য ?
ভারত আর পাকি প্রেমেই জীবন করেছ ধন্য !
তুমি তোমার বিদেশি শোষক বাপের
ঔরসে জন্মগ্রহণকারী এক জারজ সন্তান,
প্রতি মুহূর্তে নিজের
স্বাতন্ত্র্যকে বিকিয়ে দিয়ে জাতিকে করছো অপমান ।
বিশেষ দ্রষ্টব্যঃ
কারো কাছে আমার এই েলখািট শালীনতার মাত্রা অতিক্রম
করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





