somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে পরিস্কার হলো কেনো ”পিলখানা বিদ্রোহ” ঘটিয়ে বিডিআর ধংস করেছিলো ভারত!! B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






এ মুহুর্তে বাংলাদেশে ভূমিতে ভারতীয় বিএসএফের অন্তত ১০ টি ক্যাম্প রয়েছে। এ সব ক্যাম্প করা হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সীমান্তবর্তী এলাকা পাদুয়ায়। এসব সাব ক্যাম্পে ১০ জনের মতো বিএসএফ সদস্য ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। তারা ইতোমধ্যে ২০০১ সালে বাংলাদেশের উদ্ধার করা ২৩০ একর ভূমি ফের দখল নিয়েছে। আরো ১৩০ একর ভূমি বাংলাদেশের দখলে থাকলেও সেখানে বাংলাদেশীদের চাষাবাদে এ বছর থেকে বাধা দেয়া হচ্ছে।

২০০১ সালের এপ্রিল মাসে এই পাদুয়ার যুদ্ধে ভারতীয় বাহিনীকে পরাজিত করে ২৩০ একর ভূমি পূর্নদখল করেছিলো বাংলাদেশের বিডিআর বাহিনী। বিডিআর প্রধান জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে ঐ যুদ্ধে ভারতের ১৫০ জন বিএসএফ নিহত হয়েছিলো। তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী জসবন্ত সিং ভারতীয় লোকসভায় বলেছিলেন, “বাংলাদেশকে এর পরিনাম ভোগ করতে হবে।” ৯ বছর পরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহ ঘটিয়ে ভারতীয় কমান্ডোরা ঢুকে ৫৭ জন সেনা অফিসার হত্যা করে বিডিআর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটায়।

এরপরে ভারতের পরামর্শে শেখ হাসিনার সরকার বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি বানায়। এই বিজিবির আর বিডিআরের সেই শৌর্যবীর্জ নাই। বাংলাদেশের পাদুয়ায় ভারত যে বিএসএফ বানিয়েছে বিজিবি এটাকে প্রশ্রয় দিচ্ছে। তারা দিনের বেলায় বাংলাদেশীদের তাদের ভূমিতে যেতে বাধা দিচ্ছে। এতে ওই জমির ওপর নির্ভরশীল শতাধিক বাংলাদেশী পরিবার মানবেতর জীবন যাপন করছে। তবে স্থানীয় বিজিবির প্রতাপপুর ক্যাম্পের ইনচার্জ ফোরকান নয়া দিগন্তকে বলেছেন, ‘সীমান্তের পরিস্থিতি খুবই ভালো। এসব নিয়ে রিপোর্ট করার কিছু নেই।’ সরেজমিন পাদুয়ায় ঘুরে দেখা গেছে, ১২৭০ নম্বর সীমান্ত পিলার থেকে ১২৭১ ফোর এস পিলার পর্যন্ত বিএসএফ ১০টি ক্যাম্প বসিয়েছে। তা ছাড়া তাদের একটি মূল ক্যাম্পও রয়েছে এর মধ্যে। তারা দিনে ও রাতে কঠোর তদারকি করছে। কোনো লোক দেখামাত্র হুইসেল দিচ্ছে। বাংলাদেশীদের তাদের জমিতে যেতে দিচ্ছে না। পিয়াইন নদীর পারে পানতুমাই গ্রামের বাসিন্দারা বলেন, ‘আমরা আমাদের জমিতে চাষ করতে গেলে বিএসএফ বাধা দেয়। একইভাবে আমাদের বিজিবিও সেখানে যেতে নিষেধ করে।’ আমাদের জমিতে আমরা কেন যেতে পারব না?...আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। বিজিবি আমাদের চুপ থাকতে বলে, তাই আমরা চুপ থাকতে বাধ্য হই। কিন্তু এভাবে আর কত দিন?’

ট্রানজিট, সীপোর্ট, নৌপথ, তৈরী হচ্ছে রেলপথ, ভারতনির্ভর সেনাবাহিনী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা থেকে শুরু করে সেনানিবাসে “র” এর গোয়েন্দাগিরী, ভারতের ব্যবহারের এশিয়ান হাইওয়েজ, আকাশ সংস্কৃতি, বর্ডার বানিজ্য, চোরাচালান, একতরফা ভারতীয় আমদানী, ভারতবান্ধব অর্থ আইন, বই পুস্তক ছাপা, ফারাক্কা বাঁধ, ৫৪ নদীর পানি প্রত্যাহার, চলছে টিপাইমুখবাঁধ ইত্যাদি মিলিয়ে শেখ হাসিনার সরকার কেবল সীমান্ত নয়, গোটা দেশটাই নিলামে দিয়েছে হিন্দুস্তানকে। আর এই সীমান্তের জমি এবং টিপাইমুখ বাঁধের বিরোধিতার কারণে গুম হলো সিলেটের লায়ন ইলিয়াস আলী।

বাংলার মানুষ, এখনি সজাগ হও এবং সঠিক কাজটি করো।

(সংগৃহীত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×