somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথ হতে পথে
আমার নাম - এম. জুবের রহমান। পেশায় একজন প্রকৌশলী। এ পর্যন্ত বাসা পরিবর্তন করেছি ২৪ বার , বাংলাদেশের পাড়া গাঁ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি পর্যন্ত । জেলা শহর, রাজধানী সব জায়গাতেই বসবাস করেছি ,বস্তিবাসী থেকে মিলিওনেয়ার সবার সাথেই মিশেছি।

বিবর্তন

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম হয়েছে গ্রামে, ছোট বেলা কেটেছে গ্রামে , কিন্তু ঠিক যেন গ্রামে বড় হই নি -হাতে কখনো লাঙ্গল ধরা হয়নি , জোঁক দেখলে ভয় পাই আরো কত কিছু , বলতে গেলে বই পুস্তক নিয়ে নাড়াচাড়া করেই কাটিয়েছি অনেকটা । মহাসড়কের এক পাশে আমাদের গ্রাম , অন্য পাশে যাবতীয় প্রতিষ্ঠান - স্কুল, শপিং সেন্টার, হাসপাতাল , সিএন্ডবি বাংলো ইত্যাদি । এমন ই এক সরকারি কোয়ার্টার এ কেটেছে আমাদের ছোট বেলা । গ্রামে শিক্ষার হার তখন খুব নিম্নে , হাতে গোনা দুইজন গ্রাজুয়েট এর একজন আমার আব্বা , এর বাইরে স্কুলের গন্ডি পার হওয়া মানুষ ও তেমন নেই । দেশে তখনো সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নি , যে দু চার জন মানুষ রাজনীতি করতেন তারা ইউনিয়ন পরিষদ এর নির্বাচন পর্যন্ত ই সীমাবদ্ধ ছিলেন । রাজনীতি করতে গিয়ে তারা হারিয়েছেন সব , ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো । স্থানীয় পর্যায়ে লাভজনক ব্যবসা হিসাবে তখনো রাজনীতি করার চিন্তা ও সুযোগ ছিলোনা ।

মা -বাবা দুই জন ই সরকারি চাকুরীজীবি , আমরা ভাইবোনেরা ও পড়া শুনায় ছিলাম ভালো , সব মিলিয়ে গ্রামের মানুষ অত্যন্ত সমীহের চোখে দেখতো । তো গ্রামে শিক্ষার হার ছিল কম, দারিদ্রের হার ছিল বেশি , কিন্তু মানুষের মধ্যে মিল -মহব্বত ছিল । গ্রামের সবাইকে ভাই , চাচা , দাদা কিছু একটা সম্বোধন করতাম । লোকজন ও একেবারে আপন জনের মতো আদর করতো , কে যে রক্ত সম্পর্কীয় আর কে যে জাস্ট পাড়াতো চাচা বুঝে উঠতে পারতাম না ।

তার পর দেশে এলো গণতান্ত্রিক জোয়ার , স্থানীয় পর্যায়ে গজিয়ে উঠলো নেতা -পাতি নেতা আর তাদের চামচা বাহিনী । তারা সরকারি জল-মহল , পাথর কোয়ারি , বালু মহল দখল করে কাচা পয়সা রোজগার করা শুরু করলো । পয়সা আর লাঠির জোরে ভার্সিটি তো দূরের কথা কলেজ পাশ না করেও কেউ হলো ছাত্র লীগ , কেউ বা ছাত্র দলের সভাপতি , সেক্রেটারি । তার ও পরে এলো ইন্টারনেট , সবার হাতে মোবাইল ফোন , শুরু হলো সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছোট খাটো কর্মকান্ড আর ছবি শেয়ার এর প্রতিযোগিতা , পাতি নেতাকে পুটি নেতা শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতা ।

গ্রামে এখন দারিদ্রের হার কমেছে , অনেকেই দলে পদ পাওয়ার আশায় ছেলে মেয়েকে স্কুল মুখী করছে , কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে , এখন গ্রামে গেলে কি মনে হয় জানেন, মানুষের সেই ক্লিন হার্ট আর নেই , চোখের দিকে তাকালে দেখি হিংসা আর বিদ্বেষের ছায়া । সবার মধ্যে হাঁমসে বড়ো কৌন হায় ভাব , কেমন যেন সংশপ্তক উপন্যাস রচিত হচ্ছে নতুন করে ।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×