somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথ হতে পথে
আমার নাম - এম. জুবের রহমান। পেশায় একজন প্রকৌশলী। এ পর্যন্ত বাসা পরিবর্তন করেছি ২৪ বার , বাংলাদেশের পাড়া গাঁ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি পর্যন্ত । জেলা শহর, রাজধানী সব জায়গাতেই বসবাস করেছি ,বস্তিবাসী থেকে মিলিওনেয়ার সবার সাথেই মিশেছি।

জীবনে ও মরণে উন্নতির সোপান

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“গুণেতে হইলে বড়, বড় বলে সবে/বড় যদি হতে চাও, ছোট হও তবে।”
ভার্সিটির ইনস্টিটিউট অফ ইন্টেলিজেন্ট সিস্টেমস অন্যান্য কাজের পাশাপাশি বৈজ্ঞানিক সভা/সেমিনার আয়োজন করে । বিশিষ্ট বিজ্ঞানী/প্রফেসরদের দাওয়াত করে নিয়ে আসা হয় , তারা নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় এবং লাঞ্চ করেন (আমেরিকা নো ফ্রি লাঞ্চ এর দেশ হলেও বিজ্ঞানীদের সমাদর আলাদা , তাদের সাহচর্য গ্রহণের সুবিধার্তে ফ্রি লাঞ্চের ব্যবস্থা করা হয় । ) কিছুদিন পূর্বে এসেছিলেন একজন বিশিষ্ট স্কটিশ বিজ্ঞানী ।
স্কটিশদের প্রতি আমার একধরণের দুর্বলতা আছে, আমাদের মতোই ওরাও যুগ যুগ ধরে ব্রিটিশদের হাতে নির্যাতিত হয়েছে । তো লাঞ্চের টেবিলে বসে তার সাথে নানা বিষয়ে আলোচনা হলো । বিজ্ঞানের পাশাপাশি অন্যান্য প্রসঙ্গ উঠে আসলো , বিশেষত ব্রেক্সিট ইস্যু । লাঞ্চের পর আমাদের পার্সিয়ান সহপাঠী বাবাক নুরুজি অনুরোধ জানালো "আমরা কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি ?" অপূর্ব বিনয় মাখা উত্তর "অবশ্যই , পরে যখন তোমরা বড়ো বিজ্ঞানী হয়ে বিশ্ববিখ্যাত হবে, আমি এই ছবি দেখিয়ে বলবো , ওদের সাথে একদিন লাঞ্চ করেছিলাম "। মনে মনে ভাবছি পিএইচডি শেষ হয় কিনা তাই সন্দেহ, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা , বিশ্ববিখ্যাত হওয়া তো দূর অস্ত । অথচ উনি নিজে এখনই বিশ্ববিখ্যাত , তার পিএইচডি সুপারভাইজার ইতিমধ্যে নোবেল প্রাইজ পেয়েছেন , উনি নিজে নোবেল পাওয়ার দৌড়ে আছেন , ইতিমধ্যে তার লেখা বৈজ্ঞানিক জার্নাল এর সাইটেশন কয়েক হাজার ছাড়িয়ে গেছে ।
হযরত ওমর (রা.) বলেন - হে মানব সকল! তোমরা বিনয়ী হও। কেননা আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, যে আল্লাহর জন্যে বিনয়ী হয়, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সে নিজের কাছে তুচ্ছ এবং মানুষের দৃষ্টিতে সম্মানি। পক্ষান্তরে যে ব্যক্তি অহংকার করে আল্লাহ পাক তাকে হেয় করে দেন। সে মানুষের দৃষ্টিতে অসম্মানি ব্যক্তিতে পরিণত হয় এবং নিজেকে অনেক বড় মনে করে। পরিশেষে সে মানুষের কাছে কুকুর অথবা শুকরের চেয়েও ঘৃণিত ও তুচ্ছে পরিণত হয়।’(শু‘য়াবুল ঈমান ৬/২৭৬)

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×