somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজবাড়ীতে বাউল-ফকিরদের ওপর নিপীড়ন!

১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"গাঙের পারের হিজল গাছ ফুইট্যা রইছে ডালে,
দু:খের কথা কইও মোর বন্ধুর নাগাল পা'লে
সাক্ষী হইও নদী নালা আর পশু পাখী,
অভাগী সুনাইয়া দিল কাল-বিধাতা ফাঁকি।
সত্য যুগের বায়ু সাক্ষী আর তো সাক্ষী নাই,
বন্ধুরে কইও তোমার মরেছে সুনাই।

বাংলার বাউল বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের লোক নিয়ে গঠিত। বিভিন্ন সম্প্রদায়ের লোক নিয়ে গঠিত হলেও মধ্যযুগের অন্যান্য সাধক সম্প্রদায়ের মতো এরা প্রত্যক্ষ সমাজ-সম্পর্কের বাইরে। তাদের নির্দিষ্ট কোন পেশা নেই। কোনরূপ সামাজিক দায় দায়িত্ব বা বন্ধনের ধারেকাছেও এর ঘেঁষে না। বিবাহ-শাদি করেও এরা সংসারধর্মে মন দিতে পারেনি। অনেক ক্ষেত্রেই স্ত্রীকে সঙ্গে নিয়েই নেমে পড়েছে এ-সাধনমার্গের বিদিশার অন্ধকারে।

বাউলরা কোন জাতিবিচার মানেনি। কোন বিধিবদ্ধ সমাজব্যবস্থার আওতায় তারা থাকতে চায়টি। কে হিন্দু, কে মুসলমান এ নিয়ে কোন কলহও দেখা দেয়নি তাদের মধ্যে। শাস্ত্রের অনুশাসন তারা প্রত্যাখান করেছে একটি সুন্দর জীবনবোধের জন্য।

"তাই তো বাউল হৈনু ভাই
এখন বেদের ভেদ বিভেদের
আর তো দাবী দাওয়া নাই।"

কি দোষ এ সহজ সরল মানুষগুলির।কার কাছে এঁরা বিচারের জন্যে যাবে? রাজবাড়ীতে বাউল-ফকিরদের ওপর সাম্প্রদায়িক নিপীড়নের সঠিক তদন্ত ও বিচার দাবী করছি।

রাজবাড়ীতে বাউল-ফকিরদের ওপর নিপীড়নের প্রতিবাদে এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত- ও দোষী ব্যক্তিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের ফোরাম সংস্কৃতি মঞ্চ।

আগামীকাল ১২.৪.২০১১ ,মঙ্গলবার, বিকাল ৪টায়, শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মঞ্চ-র এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নবীন-প্রবীন সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন। সংবেদনশীল সকলকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানিয়েছে সংস্কৃতি মঞ্চ।


তথ্যসূত্র:
Click This Link

Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×