বৃষ্টি চলে গেল।
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবে মাত্র বৃষ্টিটা চলে গেল। দরজায় দাঁড়াতেই এক পশলা বৃষ্টির শেষ দলটি মুখের উপর আছড়ে পড়লো। রোদেলা দূপুরে এমন অপ্রত্যাশিত আমাবশ্যার আঁধার দেখে আমার মনটা বিষন্নতায় ভরে গেল। কাঁচা পাকা রাস্তায় চোখ পড়তেই দেখলাম প্রচন্ড গতির বৃষ্টিগুলো উপরে জমে থাকা সকল কাদামাটি সঙ্গে নিয়ে চলে গেছে নদী,সমুদ্র আর মহা সমুদ্রে।
মনটা হালকা হতে চাইলো। মাঝে সাঝে মনে হয়, অজানা কারণে আমার কোমল হৃদয়ের উপরিভাগে কেমন যেন কষ্টের প্রলেপ পড়ে গতি মন্থর হয়ে গেছে।
প্রত্যাশা, এমন কিছু বর্ষণের! যা হৃদয়ের উপরিভাগের কষ্টের আবরণগুলো তুলে আমাকে নিয়ে যাবে-- আমার ফেলে আসা দূরন্ত শৈশবে ! ফড়িং ধরার কৈশরে ! নদীতে ঝাপানো দলবেঁধে বে-ওয়ারিশ দুষ্টমিতে ! বাদলের পর ভেজা আম-জাম কুড়ানোর আঙিনায়। স্কুল ফাঁকি দিয়ে আইসক্রিমের ঠান্ডা হাতল ধরে পালিয়ে বেড়াবার ।
চাঁদনি রাতে জোসনার আলেয়ায় ঘুম ভাগানো গোল্লা ছুটের মাঠে যেতে আমার বড্ড ইচ্ছা করে।
প্রচন্ড আবেগ আর নস্টালজিয়ায় আক্রান্ত আমি চমকে উঠি’কোন এক মুসল্লির পেছন থেকে- ‘‘আচ্ছালামু আলাইকুম হুজুর কেমন আছেন’ অভিধায়--------স্বপ্ন ভাঙ্গে আমার, জাগ্রত থাকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন
প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-...
...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন