somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

নারী-পুরুষ সমতায়, উদাহরণ হোক এ বাংলায়

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন নারী নির্যাতন। নারী অধিকারের প্রশ্ন উঠে-তখন অনেক পুরুষই আছেন যারা নারী নির্যাতনের চিত্রকে স্বীকার করতে চায় না। বরং তারা বলে উঠেন, তুলে ধরেন পুরুষ নির্যাতনের কথা, চিত্র। তাদের ভাষ্যমতে নারীর চেয়ে পুরুষই নাকি আজকাল বেশি নির্যাতিত হচ্ছে!

নারী পক্ষ হতে পুরুষের অন্যায়ের প্রতিবাদ, একটু রাগের স্বরই নাকি তাদের কাছে বিশাল নির্যাতন! এমন কিছু যে হচ্ছে না; তা কিন্তু নয়। হচ্ছে। আমিও মনে করি। তবে সেটা নির্যাতন নয়। প্রতিবাদ। আর এমন প্রতিবাদ আরো হোক। হতেই থাকুক। আরো জোড়ে জোড়ে উচ্চারিত হোক।

ভাবুন, যখন নারীর পক্ষ থেকে এমন ঘটনা ঘটছে-কিন্তু প্রেক্ষাপট? নারী যখন চিৎকার করে। নারী যখন উচ্চস্বরে কথা বলে। তখন সেটা নিচু শ্রেণীর এক প্রাণীকুলের জন্য। যাদের ওপর এক। আর ভেতর? বলার অপেক্ষা রাখে কি?

যারা বলেন নারী নির্যাতন হচ্ছে না। নারীরাই উল্টো নির্যাতন করছেন। তারা কি আসলে নির্যাতনের সংজ্ঞাটা জানেন? তারা কি বলবেন, কতজন পুরুষকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে?

কতজন স্ত্রী স্বামীর অনিচ্ছা স্বত্বেও জোরপূর্বক যৌন মিলন করেছে? ধর্ষণ করেছে? যৌন নিপীড়ন চালিয়েছে? ক’জন স্ত্রী তার স্বামীকে মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে তা আত্মহত্যা বলে চালিয়েছে?

বলতে পারেন ক’জন নারী ক’জন পুরুষকে ইভটিজিং করেছে? ক’জন পুরুষকে তারা প্রেম প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ করেছে? নিজের পরকীয়ার দায় স্বামীর উপর চাপিয়ে দিয়ে ক’জন স্ত্রী তালাক দিয়েছে?

অথচ এদেশে বহু সংখ্যক স্ত্রীকে খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে স্বামী নামের জানোয়াররা। এটা কী নির্যাতন নয়?

নিজের পরকীয়ার দায় স্ত্রীর উপর চাপিয়ে দিয়ে তালাক দেয়ার ঘটনা এ দেশে বহু ঘটেছে। এসব কী নির্যাতন নয়?

এ দেশে ইভটিজিং এর প্রতিবাদ করায় বহু মেয়েকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে মুখমণ্ডল। যা এখনো হচ্ছে। এসিড দগ্ধ হয়ে, ঝলসানো মুখ নিয়ে অন্ধকারে দিনযাপন করছে বহু নারী। এসব কী নির্যাতন নয়?

রাস্তা থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণ-গণধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ পরবর্তীতে আবার খুন করছে জানোয়ারের দলেরা। এসব কী নির্যাতন নয়?

বিয়ের সময় কালো-সাদা; সুন্দর-অসুন্দরের ফ্রেমে ফেলে নারীর স্বকীয়তার অবমূল্যায়ন করা হচ্ছে। যা নির্দ্বিধায় নারী নির্যাতন। অথচ এমনটা ক’জন নারী করছে বা করেছে? হয় তো ঘাঁটলে দু’ একটি পাওয়া যাবে। কিন্তু সেটি কি আর উদাহরণ?

আজকের এই পৃথিবী বিনির্মাণে পুরুষের যেমন অংশিদ্বারিত্ব রয়েছে। তেমন নারীরও আছে। এটা কী অস্বীকার করবেন? তাহলে নারীর প্রতি এত বৈষম্য আচরণ কেনো? আমরা কী পারি না নিজেকে পুরুষমানুষ আর নারীকে মেয়েমানুষ না ভেবে শুধুমাত্র মানুষ ভাবতে পারি না? আমরা কী সমস্বরে বলতে পারি না-নারী পুরুষ সমতায় উদাহরণ গড়ব এ বাংলায়? জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×