somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

তসলিমা‬ নাসরিন ও আমির খান বনাম মৌলবাদ

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মুণ্ডর দাম ধার্য করেছিল ৫০ হাজার টাকা। বলা হয়েছিলো তসলিমা নাসরিনের মুণ্ড যিনি কেটে আনবে, তাকে ওই অর্থ প্রদান করা হবে। এ কথা অবশ্য ১৯৯৩-১৯৯৪ সালে। অর্থাৎ আজ থেকে ২১/২২ বছর আগে।

শুরুটা ছিলো ১৯৯৩ সালে তসলিমা নাসরিনের পঞ্চম উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর। এ উপন্যাসে লেখক বেশ নিখুঁতভাবে বর্ণনা করেছিলেন, বাংলাদেশে মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর নির্মম নির্যাতনের চিত্র। বইটি প্রকাশের পরপরই একই বছর অক্টোবর মাসে ‘কাউন্সিল অব ইসলামিক সোলজার্স’ নামক এক মৌলবাদী সংগঠন লেখকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং একই সংগঠন লেখকের বিরুদ্ধে ফতোয়া জারি করে।

এর পরের বছরটি ছিলো লেখকের জন্য আরও ভয়াবহ! অর্থাৎ ১৯৯৪ সালের মে মাসে যখন দ্য স্টেটসম্যান পত্রিকায় তসলিমা নাসরিনের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেই সাক্ষাৎকারে অত্যন্ত সাহসিকতা নিয়ে তিনি কোরান সংশোধনের দাবী তুলছিলেন। ব্যস, এরপর শুরু হলো মৌলবাদীদের আস্ফালন। তসলিমার ফাঁসির দাবীসহ তাঁর মুণ্ডর দামও ধার্য করা হলো।

শুধু তাই নয়, তসলিমার শাস্তির দাবীতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দেয়া হয়। এমনকি মৌলবাদীদের পক্ষ হয়ে বাংলাদেশ সরকারও তসলিমার বিরুদ্ধে মামলা দায়েরসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যা ছিলো জামিন অযোগ্য। ওই মামলায়, জনগণের ধর্মীয় ভাবনায় আঘাত করার অভিযোগ আনা হয়েছিলো সরকারের পক্ষ থেকে। যা ছিলো চরম মৌলবাদী আচরণ এবং বাংলাদেশি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার একটি দিক।

মৌলবাদী গোষ্ঠী আর সরকারের ওই মৌলবাদী আচরণে এটাই স্পষ্ট ছিল যে, স্বাধীন রাষ্ট্র হলেও মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা নেই। মৌলবাদ গোষ্ঠী তথা ভোট ব্যাঙ্কটাকেই রাজনৈতিকদের কাছে মুখ্য। তাই মৌলবাদী শ্রেণীর পক্ষাবলম্বনই করে তারা।

তবে ২১/২২ বছর আগের সেই ঘটনাটি আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম। হয় তো কারো কারো মনে আছে। তারপরও বিষয়টা ইতিহাস। কিন্তু সেই অতীতটাকে আবারও মনে করিয়ে দিলো ভারতের কট্টরপন্থী মৌলবাদ গোষ্ঠী হিন্দু মহাসভা ও শিবসেনার আচরণ।

যারা প্রকাশ্যেই শাহরুখ খান ও আমির খানের মুণ্ডর দাম ধার্য করেছেন ১ লাখ রুপী। শুধু তাই নয়, একটি মাত্র মন্তব্যের কারণে একের পর এক হয়রানির শিকার হচ্ছে আমির। এমনকি তাঁর বিরুদ্ধে থেমে থেমে সভা-সমাবেশ ও বিক্ষোভ দেখাচ্ছে মৌলবাদীরা।

তাহলে কি বিষয়টি এমন, একদিকে ইসলামি মৌলবাদী গোষ্ঠীর প্রতি সমগ্র মানুষ জাতী যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন হিন্দু মৌলবাদ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে? যার কারণে এই একবিংশ শতাব্দীতে তথা তথ্য-প্রযুক্তি নির্ভর যুগে এসেও এই শ্রেণীটা মধ্যযুগীয় কায়দায় মুণ্ডর দাম ধার্য করছে! একি সভ্যতার লক্ষণ, নাকি অসভ্যতার আস্ফালন?

হিন্দু হোক আর মুসলিম হোক। বাংলাদেশ হোক আর ভারত হোক। মৌলবাদী গোষ্ঠীর আচরণ একই হয়। যেমন কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানবে’। মৌলবাদীরাও ঠিক এমনই, তারা কি হিন্দু আর কি মুসলিম।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×