somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র‌্যাগিং একটি ভাইরাসের নাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"র‍্যাগিং" বিষয়টা একটা "ফান"। যারা র‍্যাগিংকে ফান বলে সম্বোধন করেন, তারা হয়ত র‍্যাগিং জিনিসটা বুঝেন না, না হয় তারা নিতান্তই মূর্খ। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলিতে যে "র‍্যাগিং" চলে তাকে কোনোভাবেই "মজা" করার কাতারে ফেলা যায় না।

হাফিজুর মোল্লা নামটি এখন অনেকেরই কাছে পরিচিত। কারণ এখন সে সব পত্রিকার শীর্ষ সংবাদ। না বলতে একটু ভুল হয়েছে। "হাফিজুরের করুণ মৃত্যু" এটি এখন সকল পত্রিকার শীর্ষ সংবাদ।

ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। দরিদ্র পরিবার থেকে উঠা আসা হাফিজুরের বাবা ছিলেন একজন অটোরিকশা চালক। দারিদ্র্যতার কষাঘাতে বেঁচে থাকা এই পরিবারের একমাত্র সম্পদ ছিল হাফিজুর। এই মৃত্যুতে আজ তার মা পাগলপ্রায়। চারদিন ধরে ঘরের চুলায় নেই আগুন। ছেলেটির মারা যাওয়া কোনও স্বাভাবিক ঘটনা নয়। প্রচলিত কোনও দুর্ঘটনায়ও নয়। ভার্সিটির কিছু ক্ষমতাধর ভাইদের উগ্রতার জন্য শিকার হয়ে হাফিজুর আর নেই।

হাফিজুরের সহপাঠী ও পরিবারের অভিযোগ, শীতের মধ্যে বারান্দায় থাকা এবং রাতের বেলায় ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়ার কারণে হাফিজ ঠাণ্ডায় আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তীব্র শীতের মধ্যেও হাফিজকে গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইরে থাকতে হয়।

ভার্সিটিতে তো পড়ো। টিকে থাকার পূর্বশর্ত কোনো না কোনও রাজনৈতিক দলের সাথে তোমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতেই হবে। আর না হলে প্রতি রাতে তোমার পায়ু পথে বাঁশ খেতেই হবে! আর রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেই যে বেঁচে যাবা এমনটাও নয়। যদি যুক্ত হয় তাহলে ভাইদের কথা মতই চলতে হবে। হাফিজুরও সেই পথেই গিয়েছিল। এর ভালো পুরষ্কারও পেয়েছে সে।

এই যে পত্রিকাগুলো কত ইনিয়ে বিনিয়ে বলছে, যে তাকে ছাত্রলীগের কর্মসূচিতে যেতে হত। ঘণ্টার পর ঘণ্টা ডিউটি দিতে হত। কেন বলছে? কারণ তাদের এ ছাড়া আর কিছু ছাপার নেই। নিজের মন গড়া কথা তো আর লিখতে পারে না বা লোকে বলে নাই এমন কিছুও ছাপতে পারে না।

হাফিজুরের বাবা দৈনিক প্রথম আলোতে নিম্নোক্ত কথাগুলো বলেন-

"গত সপ্তাহের বুধবার হাফিজ ঢাকা থেকে বাড়ি এসেছিল। প্রচণ্ড জ্বর নিয়ে এসেছিল। কাঁদতে কাঁদতে বলছিল, “আমি আর বাঁচব না।” জিজ্ঞেস করেছিলাম, কী হয়েছে। ও জানায়, শীতের মধ্যে বাইরে ‘‘ডিউটি’’ করতে হয়। ওই দিন নাকি সে ওদের বলেছে, তার শরীরটা ভালো না। ডিউটিতে যেতে পারবে না। কিন্তু তার পরও মাঠে নিয়ে গিয়ে রাত সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে।’"

হাফিজুরকে রাজনৈতিক দলের কর্মসূচিতে যেতে হত কেন? না গেলে হয়ত মেয়েদের পিছনে হাত মারার হুকুম চলে আসত বড় ভাইদের কাছ থেকে। র‍্যাগিং-র‍্যাগিং!

হাফিজুর আর কিছুর জন্য নয়, শুধুমাত্র র‍্যাগিং এর জন্য মরেছে, র‍্যাগিং এর ভয়ে মরেছে। হয়ত তাকে ডিউটি না দিলে ভয়াবহ র‍্যাগের শিকার হুওয়া লাগত। এই ভয়েই হয়ত সে অসুস্থ শরীরেও রাত একটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দ্বিধা বোধ করে নি।

শুনেন ভাই, আপনারা যারা র‍্যাগ দেন তাদের উদ্দেশ্যে বলি, র‍্যাগ দেয়ার জন্যই আপনারা মা'র পেট থেকে বের হন নাই। এইটা আপনার ভুল ধারণা যে, আপনারা একজনকে র‍্যাগ দিবেন আর সে আপনাদের সম্মান করবে। আপনারা র‍্যাগিং এর সংজ্ঞাটাই পালটে দিয়েছেন। কাউকে দিয়ে গান গাওয়ানো, আর অভিনয় করানো বা মোট কথাই শ্লীলতার মধ্যে অনেক কিছুই করা যায়। কিন্তু না আপনাদের অশ্লীল হতে হবে- কে কয়টা বাজে গালি দিতে পারে তা আপনাদের দেখতে হবে, কার প্যান্টের নিচে কয়টা তিল আছে ওইটা আপনাদের দেখতে হবে। একটা ছেলের সাহস আছে কি না তা আপনারা একটু অন্য উপায়েই বুঝে থাকেন, কোনও অচেনা মেয়েকে সকলের সামনে বিব্রতিকর পরিস্থিতিতে ফেলে প্রপোজ করতে পারলে তার সাহস আছে। আর সাহসের পরীক্ষা না দিলে পারলে চপ-থাপ্পড় তো আছেই। মেয়েদের অবস্থা তো আরও খারাপ। যে মেয়েটা কারো সামনে কথা বলতে লজ্জা পেত, সে মেয়েটাকে আপনারা সবার সামনে নাচতে বলেন! তো ঐসময় তার মানসিক নিপিড়নবোধ ছাড়া আর কি-ই বা হয়ে পারে? তাছাড়া শীতের দিনে জুনিয়রদের দিয়ে সিনিয়রদের কাপড় ধোয়ানো, শীতের দিনে মাঠে দাঁড়িয়ে থাকা, এসব তো রয়েই গেছে।

আর আজকাল র‍্যাগিং ভাইরাস এর মতো কাজ করছে। ভাইরাস যেমন নিজে থেকে অনুলেপনের মাধ্যমে অনেক ভাইরাস বানায়, তেমনি র‍্যাগিং ও সিনিয়র ব্যাচ থেকে জুনিয়র ব্যাচে সংক্রমিত হচ্ছে। "র‍্যাগিং" প্যারাসাইটের এক উৎকৃষ্ট উদাহরণ। র‍্যাগিং ভয়ানক প্যারাসাইটের মতো মহামারিতে রূপান্তরিত হওয়ার আগে ব্যবস্থা নিন। সবকিছু যে প্রতিকারের মধ্যে সমাধান করতে হবে এমন তো কথা নেই, প্রতিরোধ করুন। "Prevention is better than cure". আর আমার মত কয়েকজন নোবডি সারাজীবন চিৎকার চেঁচামেচি করলেও র‍্যাগিং বন্ধ হবে না। র‍্যাগিং বন্ধে আইন হোক, তা বাস্তবায়িত হোক।

র‍্যাগিং বন্ধ হোক, ভার্সিটি "র‍্যাগিং" নামক ভাইরাস মুক্ত হোক!!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×