somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি ছাত্রীরা পরিমলদের সুবিধার জন্য খোলামেলা পোষাকে ক্লাসে যাবে?!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারী বদরুন্নেসা কলেজে বোরকা এবং হিজাব নিষিদ্ধ করা হয়েছে। ৯০% মুসলমানের দেশে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। শুধু বোরকা নয় এমনকি স্কার্ফ বা হিজাবও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ছাত্রীরা স্কার্ফ বা বোরকা পরলে কলেজ কর্তৃপক্ষের সমস্যা কি? যে ছাত্রী স্কার্ফ বা বোরকা পরে তার তো কোন সমস্যা হচ্ছে না। তাকে কেউ জোর করে পরতেও বলেনি। নিজের ইচ্ছা, রুচি ও ধর্মের নির্দেশ অনুযায়ী কোন ছাত্রী ইসলামের পর্দা মেনে চলতে চাইলে কলেজ কর্তৃপক্ষ তাতে বাঁধা দেয়ার কে? কলেজ কর্তৃপক্ষ কি বলতে চাচ্ছে ওই কলেজে পড়তে চাইলে ইসলাম ছেড়ে আসতে হবে?! ৯০% মুসলমানের দেশে মুসলিম ছাত্রীরা ধর্মের নির্দেশ অনুযায়ী ফরজ বা অবশ্য কর্তব্য একটি নির্দেশ পালন তাহলে বদরুন্নেছা কলেজে করতে পারবে না?! কি বুঝাতে চাচ্ছে কলেজ কর্তৃপক্ষ?! হঠাৎ ওদের হিজাবের প্রতি আক্রোশ শুরু হলো কেন? কোন বিশেষ কারণ কি আছে? বদরুন্নেছা কলেজের ওয়েবসাইট থেকে শিক্ষামন্ত্রী সহ ছবিটি নিয়েছি। সেখানে মন্ত্রীর সাথে অন্যান্য ছাত্রীদের সাথে স্কার্ফ পরিহিতা একজন ছাত্রীকেও স্পষ্ট দেখা যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ শুধু বোরকা নয় ওই ধরনের স্কার্ফ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।

অথচ হিজাব, স্কার্ফ বা বোরকা অপছন্দ হওয়ার কথা পরিমল নামের লম্পটদের। কারণ এসব তাদের নষ্ট লালসা পূরণে সহায়ক নয়। স্কার্ফ বা বোরকা ছাড়া ছাত্রীদের তারা ধর্ষন করার সুযোগ সবসময় না পেলেও অন্ততঃ চোখের চাহনি দিয়ে গিলতে পারে। সে ক্ষেত্রে বাঁধা হয় বলেই কি বদরুন্নেসা কলেজ কর্তৃপক্ষের বোরকা অপছন্দ? তো এখন কি বদরুন্নেছা কলেজ কর্তৃপক্ষ পরিমল নামের লম্পটদের সহযোগী হতে যাচ্ছে? তাহলে কি খোলামেলা পোষাকই তাদের পছন্দ? তারা কি চাচ্ছে স্কার্ফ বাদ দিয়ে খোলামেলা পোষাক পরে ছাত্রীরা ক্লাসে আসুক? স্কার্ফ পরতে বাধাঁ দিয়ে তারা কি মেয়েদের কথিত সুশীলদের লালসার শিকারে পরিণত করার জন্য টাইট জিন্স-টি-শার্ট, এরপর হাফ প্যান্ট-হাফ গেঞ্জি, এরপর আরো ছোট পোষাক পরতে উৎসাহ দিতে চান?

সবসময় বলছি আওয়ামী ধর্মনিরপেক্ষতাবাদ মানে ইসলাম বিরোধীতা। আর মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতাবাদের প্রথম প্রকাশ শুরু হয় নারীর হিজাবের উপর আঘাত হানার মাধ্যমে। আওয়ামী লীগ গত ৬/৭বছরে বিভিন্ন স্টাইলে হিজাবের উপর আঘাত করেছে। বিভিন্ন সময় মন্ত্রীরা সরাসরি হিজাব না পরার হুকুম দিয়েছিল। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক হিজাব বা বোরকা না পরার সরাসরি নির্দেশ দেয়া হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে কামাল আতার্তুকদের মতো আইন করেই একসময় হিজাব নিষিদ্ধ করবে। আওয়ামী ধর্মনিরপেক্ষতাবাদ আস্তে আস্তে কি সেদিকেই যাচ্ছে?!

স্কার্ফ বা বোরকা লম্পটদের লালসা পূরণে সমস্যা। এ ছাড়া তো আর কোন সমস্যা দেখা যায় না। কোন সাহসে বদরুন্নেছা কলেজ কর্তৃপক্ষ স্কার্ফ বা বোরকা নিষিদ্ধ করেছেন? তাহলে আওয়ামী সরকারের তথাকথিত ধর্মনিরপেক্ষতার বাস্তবায়নের প্রচেষ্ঠা হিসেবে কি এসব করা হচ্ছে? ছাত্রীরা পরিমলদের হাতে ধর্ষিতা হলেই বদরুন্নেছা কলেজ কর্তৃপক্ষের ভাল লাগবে?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×