somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুড়ি উৎসবে যাবেন নাকি?

১৯ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুতো ছেড়া ঘুড়ির পেছনে দেঁৗড়ানোর সেই শৈশবকাল এখনো আমাদের নস্টালজিক করে তোলে। ঘুড়িতো তখন আকাশে উড়তো না, উড়তো সবার স্বপ্ন। স্বপ্নের ঘুড়ির মাধ্যমে তখন আমাদের চলতো আকাশ ছোঁয়ার চেষ্টা।

রংদার ঘুড়ির সেই শৈশবকে ফিরিয়ে আনতেই প্রথম ঘুড়ি উৎসবের আইডিয়াটা আসে কয়েকজন তরুন শিল্পীর মনে। ঢাকার চারুকলা ইন্সটিটিউটের উল্টো দিকের ছবির হাটে আড্ডাবাজির ফাঁকে ফাঁকে আইডিয়াটা দিন দিন পরিপূর্ণতা পেতে থাকে। এটা 2005 সালের ঘটনা। আস্তে আস্তে সেই স্বপ্নের সঙ্গে যোগ দেয় লেখক, সাংবাদিক, ছাত্র এবং আরো বিভিন্ন পেশার লোকজন।

ঘুড়ি উড়াতে প্রয়োজন বাতাসের নিরনত্দর প্রবাহ। আর সার্বনিক বায়ূপ্রবাহের ম্যাঙ্মিাম গ্যারান্টি দিতে পারে সমুদ্র। সে কারণে ওই বছরই প্রথমবারের মতো 'ঘুড়ি উৎসব 2005' উদযাপিত হয় বাংলাদেশের সর্বদেিণর প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরায় (সেন্ট মার্টিন)।

এ ঘুড়ি উৎসবটা একটু অন্যরকম। ঘুড়ি কিনলাম, সুতা কিনলাম আর একদিন উড়ালাম- বিষয়টা মোটেও সেরকম নয়। সেন্ট মার্টিনে পাঁচদিনব্যাপী ঘুড়ি বানানো বিষয়ক কর্মশালায় যেসব ঘুড়ি বানানো হয়েছিলো সেগুলোই উৎসবের শেষ দিন বর্ণিল করে তুলেছিলো ওই দ্বীপের আকাশ। এ উৎসবে উড়ানো ঘুড়ির সবগুলোই উৎসবে অংশগ্রহনকারী লোকদের নিজেদের বানানো।

প্রথম বারের সফলতা উৎসাহী করে তোলে আয়োজকদের। ফলে 2006 সালে দ্বিতীয় বারের মতো আবার আয়োজন করা হয় ঘুড়ি উৎসব। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ উৎসব। স্থান বরাবরের মতো সেন্ট মার্টিন।

এবারের উৎসব চলবে ফেব্রুয়ারি 11 থেকে 17 তারিখ শনিবার পর্যন্ত। উৎসবে যোগদানকরীদের ভাগ করা হয়েছে দুইটি দলে। এক দলের নাম ঘুড়িয়াল, অন্যদলটি উড়িয়াল।

মজার এই নামকরণ প্রসঙ্গে উৎসবের একজন উদ্যোক্তা জানালেন, "ঘুড়িয়াল দল অগ্রবর্তী দল হিসাবে পাঁচ দিন আগেই চলে যাবে সেন্ট মার্টিন। সেখানে তারা ঘুড়ি বিষয়ক কর্মশালায় অংশ নেবে আর ঘুড়ি বানাবে। যেহেতু তারা ঘুড়ি বানাবে সেহেতু তারা ঘুড়িয়াল। আর যেহেতু উড়িয়ালরা ঘুড়িয়ালদের বানানো ঘুড়ি উড়াবে সেহেতু তারা উড়িয়াল।"

ঘুড়িয়াল দল 10 ফেব্রুয়ারি যাত্রা করে পরদিন পেঁৗছাবে সেন্ট মার্টিন। সেদিন থেকেই শুরু হবে ঘুড়ি বিষয়ক কর্মশালা। ঘুড়িয়াল দলে আসন সংখ্যা সীমিত।

অন্যদিকে উড়িয়াল দল যাত্রা শুরু করবে 15 ফেব্রম্নয়ারি, বৃহস্পতিবার রাতে। শুক্রবার তারা গিয়ে পেঁৗছাবে সেন্ট মার্টিন। শনিবার হবে মূল উৎসব। সকাল থেকে সারাদিনব্যাপী চলবে ঘুড়ি উড়ানো। রাতে ঘুড়িগুলোকে নিলামে ওঠানো। সেখান থেকে পছন্দমতো ঘুড়ি কিনতে পারবে যে কেউ।

উড়িয়াল দলের সঙ্গে যাত্রা করে আপনিও যোগ দিতে পারেন ঘুড়ি উৎসবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ছবির হাটে। ছবির হাট বসে প্রতি শুক্রবার। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় চারুকলার উল্টোদিকে ছবির হাটের লোকজনের দেখা মিলবে।http://www.bdnews24.com/bangla/home.php
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×