অবাক লাগছে , বহুল প্রচলিত দৈনিক পত্রিকাগুলোর প্রথম পেইজে কি তনু হত্যার বিষয়টা ব্ল্যাক-আউট
শধু অল্প কয়েকটার প্রথম পেইজে তনু হত্যার বিষয়টা এসেছে। তাও অত গুরুত্বপূর্ণ খবর হিসেবে নয়, কত আজে বাজে খবর দিয়ে প্রথম পেইজ ভরে রেখেছে, কিন্তু তারা এই বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছে কেনো? তবেতো বলতে হয় এই ধরণের অপরাধ না কমার পিছনে পত্রিকা গুলোও দায়ী। তারা সামাজিক দায়বদ্ধতার ধার ধারছে না।
ধন্যবাদ মানবজমিনকে খুনীদেরকে ধরা নিয়ে প্রথম পেইজে নিউজ রাখার জন্য।
ধন্যবাদ ইত্তেফাককে ফেসবুক সংশ্লিষ্টতা করে হলেও তনুর খবর ছেপেছে।
ধন্যবাদ আমাদের সময়- এখনো প্রথম পেইজে তনুর খবর রাখার জন্য।
ধন্যবাদ বিডিনিউজ২৪ কে- ছবিঘরে এ সংক্রান্ত ছবি রেখে।
কিন্তু বাকীদের কি সামাজিক দায়বদ্ধতা নেই?
সবাই কি চেক করে দেখবেন আর কেউ প্রথম পেইজে তনু হত্যা ও ধর্ষণের শাস্তি নিয়ে বা এ সংক্রান্ত কোন খবর ছেপেছে কি-না।
ঘৃণা জানাই এসব সাংবাদিকতাকে ।








সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



