somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ টাকার চকোলেট

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ টাকার চকলেট কখনো ৫০ টাকায় কিনিয়া খেয়েছেন?
খান নাই?
গতরাত্রে ২ টাকা মূল্যের ৫ টা চকোলেট কিনিয়া সি এন জি তে উঠিয়াছিলাম।
আমার গিন্নী ২ টা আর গিন্নীর সাগরেদ পুত্রধন ২ টা ছিনতাই করিল।
আমি মর্মাহত হই নাই। ভাবিলাম কি আর কেমন আর হইবে!!!
কিন্তু চকোলেট মুখে পুরিয়া, ইহার টক-ঝাল-মিষ্টির মিশ্রণের কারণে আমার স্বাদ ইন্দ্রিয় আমার হৃদয়কে মোহিত করিল। আকস্মাৎ চকলেটের পুরো স্বাদ গ্রহণের পূর্বেই তাহা গিলিয়া ফেলিলাম আর দু:খে হা-হুতাশ করিতে লাগিলাম।
অতপরঃ বউকে রিকোয়েষ্ট করিলাম, একটা চকোলেট দান করিতে, কিন্তু মহোদয়া রাজী হইলেন না। পুত্রকে বলা মাত্র রাজী হইতে যাইতেছিলো, কিন্তু তাহার মায়ের মৃদু ধমকে পুত্র চকোলাট ধার দিতে অনীহা প্রকাশ করিলো। তখনো পুত্রের মায়ের চক্রান্তখানা বুঝিতে পারি নাই। কিছুক্ষণ অনুনয়-বিনয় করিবার পর তিনি বলিলেন যে একখানা চকোলেট দিতে পারিবেন, তবে শর্ত হইতেছে যে, বিনিময়ে উনাকে ৫০ টা টাকা প্রদান করিতে হইবে, বলিয়া তিনি হাসিয়া উঠিলেন। হাসির মর্মার্থ না বুঝিয়া টাকা অংক কমানোর নিমিত্তে দরদাম করিতে লাগিলাম।
বড় শপিং মলে দরদাম করার ক্ষেত্রে বিবির নিকট আমার সুনাম রহিয়াছে। কিন্তু কষ্মিনকালেও আমি এই প্রকার বিক্রেতা পাই নাই। উনি একদামের নীতি হইতে কোনভাবেই বিচ্যুত হইলেন না। যতই মূল্য কমাইতে চাই, ততই মুখ ভার করিতে লাগিলেন, আর বলিলেন, অন্য কোথাও থেকে কিনিয়া নিতে। কিন্তু মহাশয়া নিশ্চিৎ ছিলেন যে এতো রাত্রিতে আমি চকোলেটের কোন দোকান খুজিয়া পাইবো না।
আমিও নাছোড়বান্দা, "বিবির নিকট হারিবার জো নাই" নীতিবাক্য ভুলিয়া কিছুপূর্বে তাহাদের খাদ্যগ্রহণের পিছনে অর্থ খরচের বিবরণ স্মরণ করাইতেই বাধিলো আরেক বিপত্তি। মুখ গোমড়া করিয়া ইহাকে "খাওয়ার খোঁটা" হিসেবে আখ্যা দিয়া, ভবিষ্যতে আর খাদ্য গ্রহণ করিবে না মর্মে হুঁশিয়ারী উচ্চারণ করিলেন। পর্যুদস্ত হইয়া তাহার ৫০ টাকায় চকলেট ক্রয়-বিক্রয়ে সম্মতি জ্ঞাপন করিলাম। তবে, "আমি তাহার পতি" স্মরণ করাইয়া বাকীতে প্রদানে সম্মত করাইলাম। এতোক্ষণে বিবি আমার মৃদু হাসিলেন। তাহার হ্যান্ডব্যাগ হইতে একখানা চকোলেট বাহির করিয়া দিলেন। আমি চকোলেটখানা মুখে পুড়িয়া উহার স্বাদ গ্রহণ করিলাম। আর ভাবিতে লাগিলাম " ৫০ টাকা যখন দেয়ার, তখন দেখা যাইবে"। কিন্তু নিকট অতীতকালের "খাদ্য-পাক বন্ধ" হুমকি কার্যকরের কথা মনে পড়িয়া যাওয়াতে ঐ চিন্তাও বাদ দিয়া মুখ আর চোখ বন্ধ করিয়া চকোলাটের টক-ঝাল-মিষ্টির রহস্যা উৎঘাটনে ব্রত হইলাম।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×