রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে যাওয়া-আসার সময়েঃ
ছোট বেলায় পড়া, ২৫শে মার্চ কালো রাত্রীতে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম বাধা পাওয়ার কথা মনে পড়ে যায়।
শুধু এই দেশী বলে নিরস্ত্র মানুষকে ট্যাংক চালিয়ে মেরে ফেলতে ফেলতে হঠাৎ পুলিশ লাইন থেকে বাধা পেয়ে নরপশুদের কি রকম অনুভূতি হয়েছিলো? সাধারন রাইফেল দিয়ে পুলিশরা যখন গুলি করছিলো হঠাৎ উদয় হওয়া নরপশুদের ট্যাংক বরাবর- তখন এইখানকার বীরদের চেহারায় কি রকম দ্যুতি ছড়িয়ে পড়েছিলো তা দেখতে-ভাবতে খুব ইচ্ছা করে।
যখন রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে রিক্সায় যাতায়াত করি, তখন পুলিশ লাইনের দেয়াল ছাড়া আর কিছুই দেখি না। কিন্তু দেয়ালের ঐ পাশে আমার জন্য একটা বিস্ময়কর জগৎ হিসেবে কল্পনায় ভেসে থাকে। ঐ খানে কোথাও কোন এক পুলিশ তার রাইফেল দিয়ে গুলি করছে যেন নরপশুদের ট্যাংকে। ট্যাংকের গায়ে সেই গুলিগুলো বাড়ি খেয়ে টাং টাং আওয়াজ করে কি এক ভয়ংকর ভয় ছড়িয়ে দিয়েছিলো নিশ্চয়ই।
যতবার এখান দিয়ে যাই, ততবার মনে মনে সালাম দেই সেই যোদ্ধাদেরকে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



