somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্দেহ

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=তুই আমার একটা উপকার করে দে দোস্ত।
-কি? বল।
= এক ছেলে সম্পর্কে একটা খোঁজ খবর নিয়ে দিতে হবে...
- বিয়ে শাদী সম্পর্কিত না-কি? কোন সমস্যা নাই, নাম -ডেজিগনেশন দিয়ে দে, হাঁড়ির খবর বের করে এনে দিচ্ছি।
= না, না, বিয়ে শাদী সম্পর্কিত না। অন্য বিষয়। আসলে ছেলেটা আমার এক বান্ধবীর হাজবেন্ড। তুই চিনবি না, আমার স্কুল ফ্র‍্যান্ড। তুই অন্য আরেকটা মেয়ের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাবি, আমার বান্ধবীর হাজবেন্ডের সাথে তার কোন সম্পর্ক আছে কি-না।

(* * আমার তো আক্কেল গুড়ুম। বলে কি??)
- কি কস এসব? কেন? আসলেই? ডিটেইলস জানাতো, কি হইছে!!
= আমি তেমন কিছুই জানি না। কিন্তু আমার বান্ধবী খুব কান্নাকাটি করতেছে। তোর কথা বলার পর আমাকে খুব করে ধরেছে খোঁজ নিয়ে জানাতে। প্লিজ, তুই আমাক কাজটা করে দে। আমার বান্ধবী খুব কান্নাকাটি করতেছে। সংসার ভেংগে যায় যায় অবস্থা।
- আচ্ছা, আচ্ছা, খোঁজ নিয়ে জানাবো। কিন্তু তোর বান্ধবীর হাজবেন্ডের কি এধরনের অভ্যাস আগেও ছিল?
= মনে হয় না। এরকম থাকলে জানতাম। তবে ঠিক এভাবে বান্ধবীকে জিজ্ঞাসা করি নাই!!
- তাইলে তোর বান্ধবী কেমন করে টের পাইলো সেইটা জানস?
= না, এতো কিছু তো জিজ্ঞাসা করি নাই। আসলে ম্যাসেঞ্জারে আমার কাছে হেল্প চাইছে, দেশ থেকে আসার পর অনেকদিন কথা হয় না। ম্যাসেঞ্জারেই সেদিন অনেক কান্নাকাটি করলো, এতো কিছু জিজ্ঞাসা করি নাই।
-এসব কিছু জিজ্ঞাসা না করে তুইও ধরে নিলি যে ছেলেটা প্রেম করতেছে!!!
= হইতেই পারে। তোদের ছেলেদের বিশ্বাস নাই। আমরা মেয়েরা সারাদিন বাসায় থাকি, তোরা বাইরে থাকস, কোথায় কি করস না করস সেটা মেয়েরা বুঝবে কিভাবে?
- হ, তরে কইছে!! বাইরে থাকলেই ছেলেরা প্রেম করে তাই না?
= তোর এত কথা বুঝে কাজ নাই, তুই আমার বান্ধবীর জন্য এই কাজটা করে দিবি কি-না বল? প্লিজ দোস্ত।
- আচ্ছা ঠিক আছে খোঁজ নিয়ে জানাবো।

---------
(কাজের ব্যস্ততা অথবা ভুলোমনা নামক দোষের কারণে আমি আসলে খোঁজ নিতে ভুলে গেছিলাম, আর আসলে আমি বিষয়টাকে অত গুরুত্বও দেইনি)
কয়েকদিন পর আমার বন্ধু আমাকে ম্যাসেঞ্জারে আবার নক করল।
-----++
=কিরে দোস্ত, তুই তো এখনও আমাকে কিছু জানাইলি না। আমার বান্ধবী প্রতিদিন আমাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে অনুনয় বিনয় করতেছে, আর কান্নাকাটি করতেছে। তুই কি খবরটা বের করতে পারছস?
- সরি দোস্ত সরি, ভুইলাই গ্যাছিলাম। আচ্ছা আমি আজকেই খোঁজ নিয়ে জানাবো।
=তোর উপর খুব মাইন্ড করলাম, তোকে এত করে রিকোয়েস্ট করলাম...
-ওকে, আজকেই খোঁজ নিব। কিন্তু তুই কি জেনেছিলি তোর বান্ধবীর হাজবেন্ডের আগে থেকে এরকম অভ্যাস ছিল কি-না।
= নাহ, কখনই এরকম কোন কিছু ছিল না। তাদের প্রেমের বিয়ে। দুইজনই দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু এখন আমার বান্ধবীর চোখে শুধু জল।
- তো তোর বান্ধবী হঠাৎ কিভাবে টের পাইছে বিষয়টা?? এইটা জানছস?
= হুম জিজ্ঞাসা করছিলাম। বললো একদিন ওর হাজবেন্ডের সাথে তার অফিসে গেছিল। তখন ঐ মেয়ে কলিগকে দেখছে। ওর হাজবন্ডের সাথে মেয়েটার কি হাসি হাসি করে কথা!! দুইজনে অনেক খাতির। এই খাতির দেখেই আমার বান্ধবীর মনে সন্দেহ হইছে!!!
-কছ কি? তো হাসাহাসি কি তোর বান্ধবীর সামনেই করছে? নাকি আড়ালে আবডালে?
= না, সামনেই করছে। মেয়েটাই ওর হাজবেন্ডের চেম্বারে এসে গল্প করছে।
- ওই মেয়েটা কি তোর বান্ধবীর সাথে মারামারি-চুলাচুলি করছে?
= ধুর, উলটা পালটা কথা কস কেন? মারামারি করবে কেন?
- না, মানে তোর বন্ধবীর কাছ থেকে তার সোয়ামীরে ছিনাইয়া নেয়ার জন্য!!!
= নাহ, বরং ওর সাথেও খুব ভালো ব্যবহার করেছে। এমন ভাব করেছে যেন কত দিনের পরিচিত!!! যত্তোসব।
-তাহলে কেমনে হইলো??
আচ্ছা, ঐ মেয়েটা কি তোর বান্ধবীর হাজবেন্ডের হাত ধরছিল?
= আরে নাহ। তুই বেশী কথা কস। হাত ধরা লাগে না-কি? আচরণ দেখলেই বুঝা যায়। আমার বান্ধবীর মতো আমারও ধারণা এখানে একটা ঝামেলা আছে।
-তো পরে তোর বান্ধবী কি তার হাজবেন্ডকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করছে?
= হুম করছেই তো। কিন্তু তোরা ছেলেরা মহা শয়তান। প্রেম করলে কি আর স্বীকার করবে? মিচকা শয়তান একেকটা। একটুও স্বীকার করে নাই।
- তোর জামাই কি কারো লগে প্রেম করে?
= চপ, উলটা পালটা কথা কবি না। আমার জামাই এরকম না। আরেকবার এরকম কথা বললে তোর মাথা ফাটাইয়া ফেলবো।
-হ, তোর জামাই-ই শুধু সাধু। আইচ্ছা বাদ দে। কিন্তু একটা জিনিস বুঝলাম না।
= কি?
- তোর বান্ধবীর হাজবেন্ড এখন স্বীকার করতেছে না, তাহলে সে তার ওয়াইফ কে অফিসে নিয়ে প্রেমিকার সাথে হা হা হিহি করে প্রেম প্রকাশ করতে গেছিল কেন?
যদি প্রেম করেই থাকে আর সেটা যদি তার বউ এর কাছে অস্বীকার ই করার প্ল্যান থাকে, তাহলে সেধে সেধে বউকে অফিসে নিয়ে বউ এর সামনেই প্রেম দেখাইতে যাবে কেন?
= জানি না। জানার দরকারও নাই। তুই প্লিজ খবরটা নিয়ে দে। প্লিজ।
- আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
----------
ভালো করে খোঁজ নিয়ে জানলাম আসলেই এরকম কিছুই নাই। বরং কলিগের ওয়াইফ অফিসে এসেছে একারণে আরেকজন কলিগ আতিথেয়তার জন্য আর ভদ্রতার খাতিরে সংগ দিয়েছে শুধু।
----+++++
****- পরে শুনেছি আমার রিপোর্টের উপর ভিত্তি করে আমার বান্ধবীর বান্ধবী পুনরায় স্বামী প্রেমে মগ্ন হয়েছে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×