somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপদ বোধ করছি

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক বছর এক সপ্তাহ পর আজ আমার মডারেশন স্ট্যাটাস সেফ। আমি এখন নিরাপদ ব্লগার। ধন্যবাদ ব্লগ টিম কে। কোভিড এর কারনে একাউন্ট খোলার পরও ব্যবহার করা হয়নি। ১ বছর পরে ব্লগ একাউন্টটি ব্যবহার শুরু করেছি।



কিছু কথা বলার ছিলো, আমি জানি আমরা বাংলা অঞ্চলের মানুষ গুলো চরম অসহিঞ্চু এবং ঈর্ষাপরায়ন। এরা পান থেকে চুন খসলেই তেলে বেগুনে জ্বলে উঠে, অল্পতেই ট্রিগারড হয়ে যায়। কিন্তু লেখালেখির জগতে বা ব্লগে এই বিষয়টা বড্ড বেমানান। এখানে শিক্ষিত মানুষই থাকে, একজন আরেকজনের লেখার প্রতি সম্মান ও ভিন্নমতকে সহজে গ্রহন করতে না পারলে আপনি কিসের ব্লগার?
গতকাল দেখলাম একজন তার ব্লগের নিক পাল্টে ফেলেছেন। কারন তার নামের শেষে স্যার যুক্ত ছিলো। এখন লেখাটা খুজে পাচ্ছি না, হয়তো তিনি মুছে দিয়েছেন। কার সমালোচনায়, কার আপত্তিতে তিনি নিক পাল্টাতে বাধ্য হলেন জানি না, কিন্তু এইটা লেখক/ব্লগারের স্বাধীনতার বিরোধী।

বাঙালির এমন অসহিঞ্চু ও স্বৈরাচারী মানষিকতা যদি আর কিছুদিন আগে থাকতো, তাহলে সৈয়দ মুজতবা আলীর প্রিয়দর্শী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অনিলা দেবী, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর নীহারিকা দেবী ছদ্মনাম দেখেই হয়তো ফেক আইডি, ক্যাটফিশ বলে গাল-মন্দ করতো এবং পুরুষ মানুষ নারীর নামে কেন লিখবে বলে আন্দোলন ও জ্বালাও পোড়াও শুরু করে দিতো। নীহাররঞ্জন গুপ্ত এর দাদাভাই ছদ্মনাম দেখে এরা বলতো, "তুমি না তো আমার দাদা, না তো আমার ভাই, তোমাকে দাদাভাই ডাকবো কেনো?" আবার আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ যখন শহীদুল্লা কায়সার নাম নিলেন, প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় যখন মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখলেন, মইনুদ্দিন আহমেদ যখন সেলিম আল দীন নামেই পরিচিত হয়ে গেলেন, মোহাম্মদ জহিরুল্লাহ খান যখন জহির রায়হান নামে নিজের মেধার প্রকাশ করলেন তখন হয়তো এমন ডমিনেটেড মন-মানষিকতার মানুষগুলো থাকলে এরা লেখালেখি ফেলে জঙ্গলে পালিয়ে যেতেন।

যাই হোক, ছদ্মনামে লেখা লেখকের স্বাভাবিক অধিকার। আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। এই ব্লগে কিন্তু ছদ্মনামের ব্লগারই বেশি।


আমার সম্পর্কে একটু জানিয়ে রাখি। আমি যথেষ্ঠই উদারমনা মানুষ। সবার লেখাকেই সম্মান করি। কেউ ভালো লিখুক বা খারাপ, আমার চেতনায় বাড়ি খায় না। তবে আমি আবার কমেন্ট করার সময় মিথ্যে প্রশংসা করতে পারি না। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আবার লেখার ভিতর ছলনা করলে (স্প্যামিং, ডিফেমিং, আগ্রাসী পোস্ট, বিজ্ঞাপনী পোষ্ট) আমার থেকে গালিযুক্ত কমেন্টও যাবে। আমি অনেষ্ট থাকতে চাই, আপনার লেখা পরে আমার যা মনে হবে, সেটাই কমেন্টে লিখবো। যদি মনে হয় বালমার্কা পোষ্ট লিখেছেন, আমি বাল্পোষ্ট লিখেই কমেন্ট করবো।

আমি কেন আমারে স্যার ডাকবা ছদ্মনাম নিলাম?
ব্লগে একাউন্ট করার একটু আগে, ইউটিউবে হুমায়ূন আহমেদ এর "নীতু তোমাকে ভালবাসি" নাটক দেখেছিলাম, সেখানে ২১:২৮ সময়ে অভিনেতা এজাজ যখন অভিনেতা ফারুককে "রহমত ভাই" বলে ডাকে, তখন ফারুক উত্তর দেয়, "আমারে ভাই ডাকবা না, আমি কারও ভাই-ব্রাদার না ..... আমারে স্যার ডাকবা"। ডায়ালগটা আমার ভালো লাগে, তাই এই নামেই একাউন্ট খুুলে ফেলি।

আমার ছদ্মনাম নিয়ে একটা কথা ক্লিয়ার করে রাখি, এই নাম আমি বদলাবো না। কারো আপত্তি থাকলে ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল করেন। তারা এসে আপনার পেছনে জ্বলা আগুন নিভিয়ে দিয়ে যাবে।

এই নোটিশ দুটো বুুঝিনি। আমাকে ফ্রন্টপেইজ ব্যান কেন করা হয়েছিলো? সেফ স্ট্যাটাস পাবার সাথে এই নোটিশ দুুটোও আজ পেয়েছি।



সেফ হওয়ার আগে আমার কিছুু লেখাঃ
১) মুভি রিভিউঃ মিমি
২) আমরা কেন অলিম্পিকে মেডেল পাই না
৩) রম্যঃ একটা দেশের সরকার কেন ব্যর্থ হয়?
৪) দ্য বং অ্যাটিটিউড

ধন্যবাদ সবাইকে। B-))
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×