কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু ছবিটি দেখার চান্সটা মিস করিনি। কারণ এরকম ছবি বাংলাদেশে আর নাও তৈরী হতে পারে। বাউল সম্রাট "লালন" যে শুধু একজন বাউলই ছিলেন না, তিনি ছিলেন এদেশের, তথা মানুষের মনের জাগতিক মুক্তির দূত, মানুষের মনের আধ্যাত্বিক দর্শনের প্রকৃত রূপ। যারা প্রকৃত সিনেমা সম্পর্কে জানতে চায়, আমি মনে করি তাদের যত দ্রূত সম্ভব সিনেমা হলে গিয়ে সিনেমাটি দর্শন করা উচিত। সিনেমাটিতে প্রসেণজিত রূপে অন্তরালের লালনকে অনেকটাই ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। "মনপুরা" খ্যাত নায়ক চঞ্চল চৌধুরী এককথায় অসাধারণ অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশের রাইসুল ইসলাম আসাদের, নতুন মুখ যাকে অনেকেই চিনে না সেই তাথৈ ব্যক্তিগতভাবে অসাধারণ অভিনয় করেছেন। সুতরাং, আমি মনে করি বাংলাদেশের সংগ্রহ ভাণ্ডার বিশাল কিন্তু আমরা তার কিঞ্চিত পরিমাণ ব্যবহার করছি, তানাহলে সুদূর কলকাতা থেকে প্রযোজক, পরিচালকরা এসে বাংলাদেশের ভেতর কোন এক নির্দিষ্ট এলাকায় থাকা কোন এক বাউলকে নিয়ে চলচিত্র বানাতে এত কৌতুহল দেখাবে। এটা সকলকে ভাবতে হবে। নইলে আমাদের চলচিত্র শিল্প একসময় ধ্বংসের মুখোমুখি হবে। এখানে আমি ভারতীয় চলচিত্র শিল্পীদের কটাক্ষ করে কোন কথা বলছি না। বলছি আমাদের দেশের নির্মাতাদের, যারা চলচিত্র তৈরি করতে চায়। বর্তমানে যে সমস্ত চলচিত্র তৈরী হচ্ছে, সেখানে যেমন গল্পের অভাব আছে, ঠিক তেমনি জ্ঞানেরও অনেক অভাব আছে। একই ধাচের গল্প, একই নায়ক, একই স্পট, একই ভিলেন কেমন যেন একঘেয়েমী ব্যাপার। এগুলো থেকে নির্মাতাদের বেরিয়ে আসতে হবে, তাহলে না ভাল চলচিত্র নির্মিত হবে না। তাহলে আসুন সকলে আমরা "মনের মানুষ" চলচিত্র দেখে আমাদের মনের মানুষের ভেতরটা জেনে নেওয়ার চেষ্টা করি।
বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নতুন মুক্তিপ্রাপ্ত ছবি "মনের মানুষ"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।