somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে শিক্ষা নেয়া..

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লজিক আমাকে পাল্টে দিয়েছে পুরোদস্তুর।
আর সজিবতা! বিলুপ্তি প্রায়,স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে অসহনীয়।ভাল লাগার ট্রেনগুলো ভিড় জমাচ্ছে "ভাল লাগেনা"নামক প্লাটফর্মে।
এই থাম,থাম, কি হয়েছে তোর? সব কিছুর একটা নির্দ্দিষ্ট সীমাবদ্ধতা আছে আর সেটা লঙ্ঘন করা উচিৎ নয়।
কিন্তু কি করব বলেন! আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি।আমার সাথেই কেন এমন হয়?
আসলে আবেগ দিয়ে জীবন চলেনা।এখনো অনেক দূর পাড়ি দিতে হবে।বাস্তবে ফিরে আয়।এত আবেগ ভাল নয় বৈকি।
আজ আপনার এটা কেন মনে হচ্ছে আমি অবাস্তবিক এ আছি। জানিতো, আমার কথাগুলো আপনার কাছে অর্থহীন,ফালতু মনে হবে।
আরে পাগলা! আমি কি তা বলেছি,তোর কথাগুলো তো মনোযোগ দিয়েই শুনছিলাম।আচ্ছা! তোকে একটা গল্প বলছি খেয়াল করে শুনিস কিন্তু।
----একটি স্কুলের পরিদর্শন চলা অবস্থায়, পরিদর্শককে স্কুলের প্রধান শেষ-বর্ষের ছাত্রদের সামনে কিছু অনুপ্রেরণা মুলক কথা বলার জন্য অনুরোধ করেন।পরিদর্শক ছাত্রদের উদ্দেশ্য একটি সাদা কাগজ দেখান এবং বল পয়েন্ট দিয়ে কাগজের মাঝে একটি ফোটা দেন। অতঃপর ছাত্রদের জিজ্ঞাসা করেন- “এখানে তোমরা কি দেখতে পাচ্ছ?”সামনের সারির একজন দাড়িয়ে জবাব দেয়- “একটি কাল ফোটা দেখতে পাচ্ছি”পরিদর্শক আবারো সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন- “আর কেউ কি কিছু দেখতে পাচ্ছ?”সকলে সমস্বরে উত্তর দেয়- “কালো ফোটা”পরিদর্শক তখন কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বলেন-“তোমরা কি এই সম্পূর্ণ সাদা পৃষ্ঠাটি দেখতে পাচ্ছনা? আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা খুব সাফল্যমণ্ডিত আর আনন্দদায়ক এবং খুব রোমাঞ্চকর-ঠিক এই সাদা পৃষ্ঠার মত, আবার এমন অনেক ভুল আর ব্যর্থতা আসে যা আমদের চলার পথকে থমকে দেয়, ঠিক এই কালো ফোটার মত।”আমরা যদি আমাদের দৃষ্টিকে আরও বিস্তৃত পটভূমিতে দেখি তাহলে কালো ফোটাটাকে খুব ছোট আর ক্ষুদ্র মনে হবে যা খুব সহজেই এড়িয়ে চলতে পারব, নতুবা সঙ্কীর্ণ মনে শুধু কালো ফোটাটাই নজরে আসবে। ব্যর্থতার মাঝে নিজেকে কেবল হতাশই মনে হবে।
(আগেই বলি বোঝানোর সাপেক্ষে শেষ পরিচ্ছেদ অনুকরন করা)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×