somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার কান্না শুকিয়ে গেছে

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার কান্না শুকিয়ে গেছে। আমার বলার ভাষা নেই। আমি কি বলব? আমি কি লিখব? সভারে রানা প্লাজা ধসে এই পর্যন্ত ১২৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এই কেমন দেশ? বার বার একই ঘটনা ঘটে। কারো কোন চিন্তা নেই। কারো কোন দায়িত্ব নেই, কারো কোন মাথা ব্যথা নেই। কেন এমন হয়? কেন মানুষকে এইভাবে জীবন দিতে হয়। কোন সাধারন মানুষের প্রতি সরকারের এই রকম চরম অবহেলা? প্রধান মন্ত্রী খুব ব্যস্ত ক্ষমতায় থাকার জন্য, বিরোধী দলের নেত্রী খুব ব্যস্ত ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রিরা খুব ব্যস্ত ফালতু কথা বলতে আর লুটপাট করতে। কারো জনগণের কথা ভাবার সময় নেই। সরকারের কাজ হল মামলা দেওয়া, হরতাল ঠেকানো, রিমান্ডে নেওয়া। সময় কই তাদের। এই লাশের দায়বার কে নেবে? আবার বলা হবে এই ভবন দেখা শুনার দায়িত্ব সরকারের না। কোনদিন হাওয়া ভবন, সুধা সদন, সংসদ ভবন কিংবা মিন্টু রোডের ভবন গুলো ধসে পড়ে না। কারণ ওখানে যারা বসবাস করেন তাঁরা এই সব রানার প্লাজার মালিক কিংবা আত্মীয়। আগামী কাল শুরু হবে রানা প্লাজার মালিকের পক্ষে সাফায় গাওয়া। কেউ বলবেন সে আওয়ামীলীগ ছিল, কেউ বলবে সে জামাতের লোক, আবার কেউ খুঁজে বের করবেন তাঁর চৌদ্দ গুষ্টির কেউ জামাত করেন কিনা? আজ এইসব নিয়ে কোন গণজাগরণ হবে না, কোন হরতাল হবে না, কোন লংমার্চ হবেনা। হয়ত কাল আমার বিরুদ্ধে দেশ দ্রোহী মামলা হতে পারে।

এখন যা যা করা হবে.......
১) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শোক প্রকাশ করবে
২) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হবে
৩) নিহতের পরিবারদেরকে কিছু টাকা দেয়া হবে। তবে সবাই পাবে কিনা সন্দেহ আছে
৪) তিন চার সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হবে
৫) তারপর তদন্ত কমিটি নিজেই একসময় হারিয়ে যাবে
৬) আমরাও সবকিছু ভূলে স্বাভাবিক হয়ে যাবো

-তারপর আবার কোথাও না কোথাও ফ্লাইওভার ধসে পড়বে, বিল্ডিং ধসে পড়বে, গার্মেন্টেসে আগুন লাগবে। কিছু মানুষ মারা যাবে। আমরাও একটা ইস্যু পাবো। উপরে বর্ণিত ধারাগুলোর পুনরাবৃত্তি ঘটবে।
এভাবে চলতেই থাকবে...আর কতদিন ?

গার্মেন্টস মালিকরা কোটি কোটি টাকা প্রধান ২ দলে ডোনেশন দেয় বলে বরাবরই তারা থাকে ধরা ছোয়ার উর্ধে। দেড়শ মানুষ পুড়ে মারা গেলেও তাদের টিকিটি পর্যন্ত ছোয়া যায় না। প্রতিবার এতো ভবন ধ্বসে পড়লেও উদ্ধারের জন্য যন্ত্রপাতি কেনা হয় না। ২০ তলা ভবনে আগুন লাগলে তা নেভানোর ব্যাবস্থা নেই এদেশে। কেন এতো নেই নেই?

এদেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন শুধু সাভারে হরতাল প্রত্যাহার করেন তখন লজ্জা লাগে নিজের কাছে এই আমরাই এদের ক্ষমতায় আনি বার বার। দেশের এতো দুর্যোগপূর্ন মুহুর্তে সারা দেশে হরতাল প্রত্যাহার করে দুর্গোতোদের পাশে থাকবার নুন্যতম শ্রদ্ধাবোধটুকুও এসব নেত্রীদের মাথায় আসে না...

সকাল সকাল এতো এতো মৃত্যু দেখে মোটেও ভাল লাগছে না...অসহ্য...শত খারাপ খবরের মধ্যে একটাই ভাল খবর - গতকাল ফাটল দেখা দেওয়ায় ব্র্যাক ব্যাংক তাদের কর্মীদের আজকে অফিসে আসতে মানা করে দিয়ে দারুন কাজ করেছে। আশা করি সামনে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই দৃষ্টান্ত মেনে চলবে...

সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন। আপনি ছাড়া আমাদের কেউই নেই...কেউ না...

==================================================

এনাম মেডিক্যাল কলেজে প্রচুর রক্তের প্রয়োজন, ইতোমধ্যে রানা প্লাজার ধংস্বস্তুপ থেকে ১২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের মিছিলে আরও আহত মানুষের যুক্ত হওয়া ঠেকাতে আপনার রক্তই প্রয়োজন।

ঠিকানাঃ এনাম মেডিক্যাল কলেজ, সাভার থানা স্ট্যান্ড থেকে একটু ভেতরে।

ফোন নাম্বারঃ
তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)
রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ফোনঃ027743779-82, 01716358146
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×