somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিকোয়েন্সি

২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাড়াগাঁয়ের এক মসজিদ। কতজনই বা এই মসজিদের নাম জানে। কিন্তু অনেক দূর থেকে নামাজ পড়তে আসে অনেকেই এই মসজিদে। একজন খুব মনোযোগ দিয়ে নামাজ আদায় করছিল। মোনাজাতের সময় খুব আকুতি মিনতি আর কান্নাজড়িত কণ্ঠে তার আরজিগুলো জানাচ্ছিল মহান আল্লাহ’র কাছে। কারো কারো নামাজ আর মোনাজাতও যে দেখার বিষয় তা অনুভব করছিলাম। ভাবছিলাম আবারো নতুন করে শুরু করতে হবে সব। নামাজ হচ্ছে নিয়মিতই কিন্তু ওভাবে পড়া হচ্ছে কি না সেটাই যেন ভাবনার বিষয়। একজন বন্দেগীপ্রিয় মানুষ তার নামাজ ও মোনাজাতের মধ্য দিয়ে কি পায় তা সে-ই জানে আর তার আল্লাহ-ই জানেন। মানুষ বড় অস্থির এখন। ধ্যান আর জ্ঞান চর্চার সময় কোথায়? তার চেয়ে বরং ডিজিটাল হও, বোতাম চাপো আর কাজ করো। কিন্তু এই বোতাম চাপাচাপি দাপাদাপি ছাড়া আর কিছুই হবে না, যদি না

প্রকৃত আত্মিক উন্নয়ন ঘটে। মাঝে মাঝে তাই নিজে নিজেকে ঝালাই করি। নিজের ঘরকেই করি ধ্যানগুহা। মজে যাই সাধনায়। তখন ক্যাবলহীন তারে যোগাযোগ হয় পরমের সাথে। নির্দিষ্ট কোন তরঙ্গ নেই, নেই কোন ফ্রিকোয়েন্সি। কথা আর ভাবনার লেনদেন হতে থাকে। কখনো অশ্রুসজল হয় দু’চোখ কখনো আবার খুশিতে প্রশংসায় বিগলিত হই মহানের প্রতি। এই ধ্যানটুকুর প্রতিটি ন্যানো সেকেন্ড যেন পুন্যের প্রাচুর্য্যে মহীয়ান হয়। আত্মোপলব্ধির সব অনুরণন যেন ছন্দ হয়ে আধ্যাতিকতায় মেশে।

কোন মানুষের ভালকিছুর স্পর্শ কতভাবে যে প্রভাব ফেলতে পারে অন্য কারো মনে তা বলা মুশকিল। স্বভাবই প্রভাব হয়ে দাঁড়ায় কারো জন্য। এই স্বভাবের পরিবর্তন ঘটে অবচেতন মনেই। কারো কোন চাপ প্রয়োগ ছাড়াই নিজের মধ্যে নিজের পুনর্জন্ম যেন। মনকে তাই কখনো মনের মতো চলতে দিতে হয়।

মন যদি শুদ্ধ বিবেককে ছুঁতে পারে, তবে অন্যায় আর অবিচার করা থেকে সে থাকে অনেক দূরে। এই তরঙ্গ এমন একটা তরঙ্গ বলয় যা মানুষকে মহামানুষে রূপান্তরিত করে। সৃষ্টির সেবার মধ্যে যেমন আল্লাহকে খুশি করার ব্যাপার লুকিয়ে থাকে তেমনি নিজেকে বিলিয়ে দেয়া যায় আপামরের জন্য। প্রতিটি কাজই হয় এবাদত, যদি সততা ও ন্যায়পরায়ণতার সাথে তা সাধন করা হয়। মানুষের মুখচ্ছবি তার প্রতিচ্ছবিও বটে। নিজেকে আয়নায় শুধু নয়, একেবারে ছবি তুলে চোখের সামনে রেখে দেখুন। অনুভব করুন। আপনার মুখাবয়বের প্রতিটি বহিঃপ্রকাশভঙ্গি বিশ্লেষণ করুন। কি খুঁজে পান- অবিশ্বাস? অহংকার? কারো প্রতি বিদ্রুপ? বিব্রতরূপ? পথহারা? রুক্ষ? মোহ? অপরাধ? অসভ্যতা? অনেক অনেক প্রশ্ন ছুঁড়ে দিন। লজ্জা পাবেন। আপনার মুখচ্ছবির প্রতি-ই আপনি অবিচার করছেন। এই মুখাবয়ব কেবল নয় পুরো মানবিক সত্তাটাকে আপনি অপমান করছেন। কি অধিকার আছে আপনার আপনাকে অপমান আর অবমূল্যায়ন করার?

তাই সময় এখনো ফুরিয়ে যায়নি। দেখুন আপনাকে অরো বেশি, অনুভব করুন ভেতর থেকে আর পরিমার্জন করুন নিজেকে। হোন অনন্য মানুষ। পরিপূর্ণ মানুষ। মানবিক মানুষ। কেউ একজন এমন একটা কথায় আপনার সামগ্রিক চরিত্রই পাল্টে ফেরতে পারে- যদি কেউ দেখে থাকেন তার স্ব-চরিত্র আয়নায় দেখা জীবন্ত মূর্তির বিপরীতে! সুতরাং -

আজি উন্মুখ মোরা হতে মান্য মনুষ্য,
পথ বঞ্চিত? সিঞ্চিত পাপ মুক্তি অবশ্য;
রক্তিম এ পথ নহে সুখ্য মনোদেহধাম
আখরে খোদিত তব কুল হোক, চীর লিখিত সুনাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

Click This Link

পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×