মা শব্দটি মুখে আসার আগেই, চোখে ভাসে সব
কি মায়াময় তাঁর মুখটি যে, কত কথা বলে হয়ে সরব,
আদর আর বকুনিটা ঠিক ছিল বড়, বুঝি এখন এ বয়সে
মা গো তোমায় দূরে রেখেছি, নেই তো তুমি পাশে,
সংসার আর মাটির টানে, তুমি যেমন থাকো দূরে
আমরাও মা গো এতটাই নাদান, পারছি না রাখতে বুকে ধরে,
দিন তো যায় বয়েই যায়, বয়স বাড়ে নিয়তির হালে
মায়ের স্পর্শ আবেগ আর ফুরাবে না কোন কালে,
যদি মা গো থাকতো পাখা প্রতি সন্ধ্যায় দেখতাম তোমার মুখ
পবিত্র ঐ কণ্ঠস্বর আর মা বলে ডাকতে, হতাম চাতকের মতো উন্মুখ,
বাইরে গেলেই আনতে কিনে, কত রকমের খাবার
তোমার টুকু থেকে বাঁচিয়ে মা গো, রাখতে আমাদের আহার,
মা দিবসের এমন দিনে, মা তোমায় বড্ড মনে পড়ছে
চোখের কোনে জল টলমল, বুকটা ফাঁকা লাগছে,
ভালবাসি মা গো তোমায়, বলতে পারিনি কোনদিন
কবে তবে বলতে পারবো, বুকটায় করছে চিন চিন।
ধানমন্ডি, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



