আহা শীত। আজ ২৮ পৌষ ১৪২৪। পৌষ মাসে শীত থাকবে এটাই যেন প্রত্যাশিত। শীতের এমন সময়ে সবাইকে যেমন থাকতে হবে স্মার্ট তেমনি হতে হবে সাবধানি। একটু অবহেলার কারণে স্থায়ী কাশি, সর্দি, শ্বাসকষ্টসহ আরো নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মনে রাখবেন, আপনার শরীরই কিন্তু সবসময় বলে দেয়- কিসে আপনার সমস্যা হচ্ছে বা ভাল লাগছে। শরীরের ভাষা পড়ার চেষ্টা করুন। সে অনুযায়ী ব্যবস্থা নিন।
ঝামেলা মনে করে প্রয়োজনীয় শীতের পোশাক নিতে অবহেলা করা একদম ঠিক না। খুব ভারী কাপড় হলে, তার স্থলে হালকা শীতের কাপড় সাথে রাখতে পারেন। তবে পাতলা পাতলা বেশি সংখ্যক, এতে করে হাতব্যাগে বহন করা সহজ হবে। আবার বেশি শীতে হালকা হালকা কয়েক পরতে কয়েকটা কাপড় পরাতে শীতের বাতাস বা হীম শরীরে কম ঢুকতে পারবে। তাপমাত্রার সাথে মিলিয়ে প্রয়োজনে গায়ে জড়িয়ে রাখতে পারবেন আবার কিছু ব্যাগেও বহন করতে পরবেন।
গলা ব্যথা হলে যেমন মাফলার, তেমনি সর্দিতে টিস্যু বা পাতলা পাতলা কয়েকটা রুমাল সাথে রাখতে ভুলবেন না। কাশিতে গরম পানি খাওয়া অব্যাহত রাখতে হবে। ওজুর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। খুব বেশি সমস্যা অনুভূতে হলে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারেন। সবসময় মনে রাখতে হবে- আগে হচ্ছে সুস্থ থাকা তারপর কাজ বা অন্যকিছু।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



