একা একা নিঃসঙ্গ হয়ে বেঁচে থাকা বেশি কষ্টের, বড়ই বেদনাদায়ক। এরপরও কারো কারো এমনই নিঃসঙ্গ বন্ধুহীন জীবন বেছে নিতে হয়। এই জীবনের মাঝে আর আনন্দ থাকে না। অসুস্থ্য হয়ে পড়লে পাশে কেউ থাকে না। কেউ নিয়ম করে খাবার তুলে দেয় না, ওষধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেয় না। এমনই আরো অনেক প্রযোজনীয় জিসিনগুলো সময় মতো চাহিদা মাফিক পাওয়া যায় না।
এইসবের মধ্যে লুকিয়ে থাকে অভিমান, নিজেকে আড়াল করার প্রচেষ্টা, একগুয়ে মনোভাব এবং নিজের প্রতি চরম উদাসীনতা।
নিজেকে একঘরে করে রাখা, না পাওয়ার দুঃখবোধ স্বাধীন চেতনার মানুষগুলোকে অনেকটা সময় এই রকম একটা অবস্থায় নিয়ে যায়। এভাবে নিজেকে সাবার কাছ থেকে লুকিয়ের রাখার ফলাফল ভালো হয় না। মানুষের সাথেই চলতে হয়, মানুষের কাছেই যেতে হয়। সব মিলিযে মানব আত্মার প্রকৃত জয় তখন হয় যখন মানুষের প্রতি কল্যাণ কামনার একটা সুন্দর মন থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


