somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি পেলেন অং সান সু চি

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ছবিটি গত বছরের ৪ নভেম্বর ইয়াঙ্গুনের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেলের সঙ্গে বৈঠকের পর তোলা
এএফপি
ব্যারিকেড উঠিয়ে নিলেই সমর্থকেরা ছুটে গেল ইয়াংগুনের সেই ঐতিহাসিক বাড়িটির দিকে। গায়ে প্রিয় নেত্রীর ছবিসংবলিত টিশার্ট, কণ্ঠে জাতীয় সংগীত আর চোখে প্রতীক্ষা অবসানের প্রশান্তি। প্রিয় নেত্রী বাড়ির মূল ফটকে দাঁড়াতেই মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে মুখরিত করে তুলল দীর্ঘ সময় নীরবে থাকা বাড়িটির আশপাশ। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সু চি। সমর্থকদের ভালোবাসায় মুক্ত পরিবেশে স্বাগত জানানো হলো সু চির এই ঐতিহাসিক মুক্তিকে।
গৃহবন্দিত্ব আদেশের মেয়াদ শেষ হওয়ায় আজ অং সান সু চি মুক্তি পেতে পারেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। সামরিক জান্তা মুক্তিনামায় স্বাক্ষর করলেও সংশয় ছিলই। অবশেষে সবকিছুর সমাপ্তি ঘটিয়ে সামরিক জান্তা আজ তাঁকে মুক্তি দিয়েছে। তবে জান্তা সরকার তাঁকে রাজনীতি না করার দাবি জানিয়েছে।
দীর্ঘদিন ধরে গণতন্ত্রের দাবিতে সংগ্রাম চালিয়ে যাওয়া শান্তিতে নোবেল জয়ী সু চি ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী ছিলেন।
এর আগে তাঁর আইনজীবী নিয়ান উইন জানিয়েছিলেন, বর্তমান জান্তা-সমর্থিত সদ্য গঠিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সরকার গঠন করলে তাদের জন্য হুমকি হবেন না, এমন শর্তে হয়তো সামরিক জান্তা সু চিকে মুক্তি দিচ্ছে। তবে সু চি শর্ত সাপেক্ষে মুক্তি নেবেন না বলে জানা গিয়েছিল। বিবিসি ও দি নিউইয়র্ক টাইমস
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×