আসুন ব্লগ ও ব্লগারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের বর্জন করি। জানিয়ে দেই আমরা ব্লগার আমাদের চোখ খোলা দেশের স্বার্থে। আমরা যেমন যুদ্ধ অপরাধীদের বিচারের জিবন দিয়ে দিব তেমনি ভাবেই ভারতীয় আগ্রাসনের সকল প্রচেষ্টার দাঁত ভাঙা জবাব দিতে পিছ পা হব না।
এ দেশ আমার, এ মাটি আমার - এর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে আমরা ব্লগাররা তার বিরুদ্ধে সদায় সোচ্চার থাকবো কারণ আমাদের চোখ খোলা দেশের স্বার্থে, আমরা কারো চাকরী করিনা, আমরা কারো টাকায় পত্রিকা চালায় না, আমাদের আর্থিক লাভ ক্ষতির কথা চিন্তা করতে হয় না, আমরা আমাদের বিবেকের কাছে দায় বন্ধ । তাই সংবাদ প্রকাশে আমরা মুক্ত ও স্বাধীন।
সামু ও অনান্য ব্লগ নিয়ে 'কালের কন্ঠ ও সমকালের' প্রকাশিত খবরের তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
আজ -অর্থের বিনিময়ে সংবাদ রচনাকারী কিছু সংবাদ পত্র বিকল্প সংবাদ মাধ্যম ব্লগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসুন এদের প্রতিহত করি, বর্জন করি। খুলে রাখি সঠিক সত্য সংবাদের নতুন জানালা আগামী প্রজন্মের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



