somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার চল্লিশ বৎসর! এদেশের মানুষ কি চেয়েছে? কি পেয়েছে?

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই দেশ এবং দেশের মানুষের জন্য যেন কেউ নেই। দেশের মানুষ কিছু মানুষের জন্য দেশের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। সে কিছু মানুষের একটি অংশ হচ্ছে রাজনীতিবিদ যারা দেশ ও জাতির উন্নয়নের কথা বলে, ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করছে এবং দেশ ও জাতিকে ধংসের দিকে টেলে দিচ্ছে। রাজনীতিবিদের মুখে একটা কথা প্রায় শুনি ‘একজন ডাক্তার ভুল করলে নাকি একজন রোগী মরে, আর একজন রাজনীতিবিদ ভুল করলে একটি জাতি মরে, তাদের কথা অনুসারে আজ তাদের কারণের এই দেশের মানুষ সেই দিকে যেন হাটছে। স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীনতা ভূকন্ড পেয়েছি, পেয়েছি লাল সবুজের পতাকা। দেশ পেলাম তো নেতা পেলাম না। স্বাধীনতা পেলাম তো স্বাধীনতা পেলাম না। আমরা গরীব ছিলাম না, আমাদের গরীব বানানো হয়েছে। বিশ্ববাসীর সামনে মাথা উচুঁ করে দাড়াবার মতো আমাদের ছিল ইতিহাস ও ঐতিহ্য। মাতৃভাষার অতুলনীয় অহংকার। মুক্তিযুদ্ধের মতো অসামান্য গৌরব। স্বাধীনতা মতো সমৃদ্ধ ইতিহাস। ছিল হাজার বছরের লোকজ সংস্কৃতি। কুর্নিশ পাবার মতো যোগ্যতা। মান-সম্মান ও ইজ্জত। পরের ধনে পোদ্দারি করতে বিশ্বব্যাংক, আইএমএফ,এডিপির দুয়ারে দুয়ারে ঘুরলাম। ওরা কান টানে সাতবার দেয় একবার। দেয় এক মুঠ, তাতেই আমরা ধন্য। অনাহূত অনাবশ্যক এসেই দিতে শুরু করে অযাচিত অবাঞ্ছিত উপদেশ। জ্বালানির দাম বাড়াও। বিদ্যুতের দাম বাড়াও। পানির দাম বাড়াও। স্বাধীনতা জাতি হিসাবে আমরা তখন “টু’’ শব্দ করতে পারি না। ওই যে খেয়ে রেখেছি। কি ছিল না আমাদের ? সব ছিল। ছিল আন্তর্জাতিক মানের সমুদ্রবন্দর,বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। অযাচিত জলসম্পদ,অফুরন্ত সৎস্য সম্পদ। মাতৃদুগ্ধের মতো উর্বর কৃষি জমি। বিপুল বন সম্পদ। আমরা অমৃতের সন্তান। প্রকৃতি আমাদের সহায়। অল্পে তুষ্ট থাকতে পারলাম না আমরা। মাটিকে সোনা,প্রাকৃতিক সম্পদকে সোহাগা,মানব সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বকে একটা তামাসা দেখিয়ে দিতে পারলাম না। একে ল্যাং ওকে ট্যাং মারতে মারতে শেষ হয়ে গেল স্বাধীনতা পরবর্তী অনেক গুলো সোনালি সম্ভাবনা। স্বাধীনতা মানে তো শুধু একটি ভুকন্ড নয়। এখনো কি আমাদের হুশ হবেনা????? আমরা কি ‍শুধু ডিসেম্বর মাস আসলেই বিজয়ের গান করব? এটাই কি আমাদের দেশের প্রতি ভালবাসা???
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×