রামপালে বিদুৎ কেন্দ্র তৈরি নিয়া দেখতাছি ফেইসবুকে ব্লগে মানুষের হাহাজারি। কেউ এটাকে মাইনা নিতে পারতাছে না। আমি কিন্তু ওই সব পোষ্টে কোন লাইক দি নাই, কমেন্ট দি নাই, এমনকি কয়েকটা ছাড়া এই বিষয়ে কোন পোষ্ট পুরা পড়ি নাই।
কি লাভ পোষ্ট গুলা পড়ে? কি লাভ হবে লাইক কমেন্ট দিয়ে? আমাদের কথা কি সরকার শুনবে? বুঝলাম সরকার শুনবে না, তো বিরোধী দল কি করতাছে? তারা কি পারত না এই ইস্যুতে একটা হরতাল দিতে? তারা কি জন্য হরতাল দিছে? তাদের নেতা কর্মীদের মুক্তির জন্য তারা হরতাল দিছে।
কেন?
দেশটাকি শুধু আমাদের?
দেশ নিয়া কি শুধু আমরা চিন্তা করবো? আমরা ফেইসবুকে ব্লগে চায়ের দোকানে এইসব চুক্তির সমালচনা করব, সরকার এই ধরনের চুক্তি আরো করবে, বিরোধী দল তাদের নেতা কর্মীদের মুক্তির জন্য হরতাল দিবে, জামাত তাদের নেতা কর্মীদের মুক্তির জন্য হরতাল দিবে, হেপাজতে ইসলাম ব্লগারদের ফাসির জন্য স্লোগান দিবে।
বাহ দেশটাতো একটা ডেইলি রুটিনের ভিতর দিয়া জাইতাছে দেখতাছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




