somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগে বাঙালী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে সাবধান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক খবর পাওয়া যাচ্ছে , বিশেষ করে র‍্যাগিং নিয়ে। এতে অনেক আগ্রহী জনতা সুযোগে জাবিকে ইচ্ছা মত অপমান করতেছে। তাদের উদ্দেশ্যে বলছি , সাবধান।

জা বি সম্পর্কে অনেকে অনেক উল্টাপাল্টা মন্তব্য করছেন, যার কোন ভিত্তি নাই।

কারণ,

প্রথমত,
বর্তমানে র‍্যাগিং সংস্কৃতি জা বি ক্যাম্পাসে নাই।
হ্যা, শুনে হয়ত অনেকর চোখ কপালে উঠে গেছে। অবাক হওয়ার কিছু নাই। কারণ র‍্যাগিং এখন অতীত। গত ৪/৫ বছর ধরে জা বি তে র‍্যাগিং নাই। আমরাও র‍্যাগিং এর গল্প শুনতাম । নিজে কক্ষনো খাই নাই। আমিও অনেকের মত গল্প শুনেছি।
দ্বিতীয়ত,
জাবি প্রশাসন অনেক কড়া। রাস্তায় রাস্তায় র‍্যাগ বিরোধী পোস্টার। ডেইরী গেইট , প্রান্তিক গেইট এ বড় বড় বিলবোর্ড টানানো আছে। সেখানে প্রকটর, সহকারী প্রকটর এর ফোন নাম্বার দেয়া আছে। কেউ সহযোগিতা চাইলেই উনারা সাহায্য করবেন, এবং নাম ও গোপন রাখবেন।

এবার আসি সাম্প্রতিক ঘটনায়। ফেসবুক তোলপাড় , এক মেয়ে নাকি র‍্যাগ এর শিকার। সে যদি র‍্যাগের শিকারই হয়ে থাকবে তো কেন প্রশাসন কে জানাবে না? তার উপর সে জানালো এক অচেনা ভাই কে , ইনবক্স এ মেসেজ দিয়ে। ভাই তার মহান ব্লগার , অনেক উল্টাপাল্টা তথ্য বহুল একটা ব্লগ লিখলেন , সামু ফেসবুক তোলপাড়। এখন ইউনিভার্সিটির লোকজন আইনি ব্যবস্থা নিবে শুনে চুপসাইয়া গেলেন, বলেন যে মেয়ে নাকি সব অস্বীকার করছে। কেনো করবেনা? ঘটনার রাতে সে জাহানার ইমাম হলেই ছিলো না!!!!!

এরপর আসি , মানিক প্রসঙ্গে। ১৯ বছর আগে ঘটা ঘটনার জন্য জাবির দুরনাম এখনো করবেন কেন? এত দিন ঢা বি , চ বি , প্রাইভেট ভার্সিটি গুলাতে কোনো অপকর্ম হয় নাই? তখন মানিক তাড়ানোর আন্দোলন জা বির ছাত্ররাই করছে,নাকি??

এখন বলতে পারেন সবাই কেনো জা বির বদনাম করে।
প্রথমত,
বাংলাদেশে শুধু জা বিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি শিবির মুক্ত। অতপর শিবির এর সমর্থকদের খুব জ্বলে। জাবিতে শিবিরের ঘাটি হোক এই তাদের কামনা। কিন্তু এটা কক্ষনই হবে না। জা বি সাংস্কৃতিক রাজধানী। তাই শিবিরওলারা জা বির নামে বদনাম ছড়াচ্ছে। খেয়াল করলে দেখবেন জাবির পক্ষের যেকোনো পোস্টে শিবিরের লোকজন প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিকভাবে আক্রমন করছে। ১০-১৫ বছর আগের কথা তুলে ধরছে। বিভ্রান্ত হবেন না তাদের কথায়।

দ্বিতীয়ত,
কিছু লোকজন আছে যারা অনেক আগের জা বিতে ভর্তি বা ভর্তি পরীক্ষার কথা বলে, তখন র‍্যাগিং নিয়েও অনেক কথা বলে। ৫-১০ বছর আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক হবে না। তারা এই কথা বিবেচনা না করেই বিভিন্ন জায়গায় পোস্ট করছেন। আর আরেক দল আছেন যারা অন্যের কাছে শোনা বানানো গল্প নিজের বলে চালিয়ে দিচ্ছেন। ফলে বদনাম হচ্ছে আমাদের।

তাই এসব মিথ্যাকথায় কান দিবেন না, প্লিজ।

যদি তাও আপনার মন না ভরে, তাহলে শুধু এইটুকু বলব,

“যদি আমাদের ক্যাম্পাস এতই খারাপ হয়, এখানে র‌্যাগিং এর এতই সমস্যা থাকে, দরকার নেই ওই সমস্ত এলিট শ্রেণীর বলদ গুলোর এই ক্যাম্পাসে আসার,ক্যাম্পাস নোংরা করার, তাদের ওই তথাকথিত দূর সম্পর্কের বন্ধুর মামাতো-চাচাতো ভাই-বোনদের দরকার নেই এই ক্যাম্পাসে পড়ার। আর তথাকথিত এলিট শ্রেণীর বলদ গুলোর প্রতি অনুরোধ, আমরা জাহাঙ্গীরনগরবাসী টাকা দিয়ে কোন দালাল রাখি নাই আমাদের ক্যাম্পাস সম্পর্কে এত বিশ্লেষণ করার।“
তাই যদি হুজুগে লাফান , তাইলে জা বির ধারে কাছে দিয়েও আইসেন না। যখন তখন র‍্যাগ খাইতেও পারেন , ঠিক নাই। সাবধান!!!!









সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×