ভয় পা আমায়,
দূ:খ বাধা আমার দুটি হাতে
ভয় পা আমায়,
কষ্টের শেকল গাথা আমার দুটি পায়ে
ভয় পা আমায়,
দারিদ্রের বোঝা আমার কাধে
ভয় পা আমায়,
রাজনীতির চাবুক আমার পিঠে
ভয় পা আমায়,
জংগীর বন্দুক আমার বুকে
ভয় পা আমায়,
তিনবেলা না খাওয়ার ক্ষুধা আমার পেটে
ভয় পা আমায়,
যদি রক্ত উঠে মাথায়,ফেলবো সব শেকল ছিড়ে,
পিশে মারব তোদের পিশাচ,রক্তচোষারা
ভয় পা আমায়,
যদি চিনিস আমাকে,
আমি বাংলার সংগ্রামী জনতা।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


