somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নেতাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগে অনুমতি চেয়ে আবেদন

১৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৭ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): মানবতা বিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ ৫ নেতার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
আজ রোববার আটক নেতাদের পক্ষে এডভোকেট তাজুল ইসলাম এ আবেদন করেন।
তিনি সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, দেশে যুদ্ধাপরাধের বিচারের অভিজ্ঞতাসম্পন্ন কোনো আইনজীবী নেই। এ বাস্তবতায় বিচারকে অর্থবহ ও স্বচ্ছ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধি ৪২ অনুযায়ী বিদেশি আইনজীবী নিয়োগের এ আবেদন করা হয়। আবেদনে বিদেশি যেসব আইনজীবীর বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে তারা হলেন, ইউরোপিয়ান ক্রিমিনাল বার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও যুদ্ধাপরাধ আইন বিশেষজ্ঞ এবং সাবেক যুগোসস্নাভ প্রেসিডেন্ট শ্লোভোদান মিলোশোভিচের আইনজীবী মি. স্টিভেন কে কিউ সি, সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী মি. জন ক্যামেগ এবং বসনিয়া ও হারজেগভিনার যুদ্ধাপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মি. টবি ক্যাডম্যান।
তাজুল ইসলাম বলেন, এ বিচারের জন্য আমাদের সিনিয়র আইনজীবীরা মামলা পরিচালনা করতে অস্বীকৃতি জানানোর কারণে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিষয়ে অভিজ্ঞ এমন আইনজীবী নিয়োগে আমরা আবেদন করেছি। বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, এ সংক্রান্ত একটি আবেদন আমরা পেয়েছি। দু'এক দিনের মধ্যে বার কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

(শীর্ষ নিউজ ডটকম/এমএএইচ/জেডএইচ/টিএইচ/এমএইচ/১৫:৪৪ঘ.)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×