বিএনপি সংলাপে যাবে না : ইসিকে চিঠি
২০ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ২০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): নির্বাচন কমিশনের সংলাপে না আসার কারণ দেখিয়ে ইসির কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।
আজ বুধবার দুপুরে কমিশন কার্যালয়ে এসে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব ড. মুহাম্মদ সাদিকের কাছে চিঠি হস্তান্তর করেন।
এ সময় আব্দুল লতিফ জনি সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সংলাপে অংশ গ্রহণ না করার কারণ দেখিয়ে কমিশনের কাছে চিঠি দেয়া হয়েছে। বিএনপি সংলাপে আসবে না বলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এ কথা উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, এর আগে সংলাপে আসার জন্য বিএনপিকে ৩ দফা আমন্ত্রণপত্র পাঠায় ইসি। এ নিয়ে ২ বার চিঠির জবাব দিয়েছে বিএনপি।
(শীর্ষ নিউজ ডটকম/এএম/ডিএইচ/এএইচ/১৫.২৪ঘ.)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন