বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ব্যারিস্টার রফিক
২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ২৬ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির অংশগ্রহণ ছাড়া এদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জনগণের আকাঙ্ক্ষা ও সংবিধান শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনীর যে পরিণতি হয়েছিল পঞ্চদশ সংশোধনীরও একই পরিণতি হবে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইউসুফ হায়দার, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন