আমরা অনেকেই ইসলামের প্রচলিত ইবাদতগুলো পালন করে ভাবি, নৈতিকভাবে সত থাকা ছাড়া আমাদের ইসলামিক আর কোন দায়িত্ব নাই। প্রকৃতপক্ষে ইসলাম সম্পূর্নভাবে পালন করা আমাদের ওপর ফরজ। মুসলিমদের জন্য ইসলামের সব বিধানই পালন করার অন্তত চেষ্টা করতে হবে, অপারগ হলে আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি অনুগ্রহ করবেন।
ইসলামের আংশিক পালন করার কোন নিয়ম নেই। কুরআনে বলা আছে- ইয়া আইয়্যু হাল্লাজিনা আমানু উদখুলু ফিস্সিলমি কাফ্ফা-হে ইমানদার গন তোমরা পূর্নাঙ্গভাবে ইসলামে প্রবেশ কর। কাজেই ইসলামের অন্তত মৌলিক সবগুলো বিষয়ই আমাদের পালন করতে হবে। শুধু নামাজ পড়ি, আবার সূদের সাথে সম্পর্ক রাখি; রোজা রাখি কিন্তু যাকাত দেই না এরকম নিজে তৈরি করা পরিস্থিতি গ্রহনযোগ্য নয়।
আমাদের আল্লাহকে একমাত্র উপাস্য মানার সঙ্গে সঙ্গে তার ইচ্ছার কাছে সব কিছু বিসর্জন দিতে হবে। এক্ষেত্রে নিজের ইচ্ছামত ইসলামের আংশিক মানা, বাকিটুকু অবহেলা করার উপায় নেই।
ইসলামের সাধারন মৌলিক ইবাদতগুলো হল দৈনিক পাচ নামাজ পড়া, রমজানে রোজা রাখা, বাতসরিক যাকাত দেয়া, জীবনে একবার হজ্জ্ব পালন করা। এছাড়া নিষেধমূলক কতগুলো বিধান আছে, যেমন পর্দা পালন করা, সূদ-ঘুষ থেকে দূরে থাকা, হারাম দ্রব্য না খাওয়া বা পান করা। এছাড়া অপরাধমূলক কাজ থেকে দূরে থাকা তো আছেই।
কাজেই দেখা যাচ্ছে যে ইসলাম পূর্নাঙ্গ ভাবে পালন করা কঠিন কিছু নয়, প্রয়োজন শুধু ইচ্ছা। নিজের সাধ্যের বাইরে কিছু না করতে পারলে আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করবেন আশা করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




