somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকাকে ইসলামের শত্রু বলা কি ঠিক?

৩০ শে আগস্ট, ২০০৭ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকাকে ইসলামের শত্রু যারা বলেন তারা অপরাধ করেন বলে আমি মনে করি। আমেরিকা জন্ম দিয়েছে বেশ কয়েকজন ইসলামি চিন্তাবিদের। বাংলাদেশে তো চোর-বাটপার, গুন্ডা ভর্তি, তাই বলে যদি কেউ যখন ওয়েবে দুর্নীতির দেশ বাংলাদেশ বলে তখন আমাদের খারাপ লাগে না?

বিশ্বের কোন দেশ ইসলামের শত্রু নয়। ইসলামের বন্ধু হতে পারে অনেকেই। আমরা যাকে দেশ বা রাষ্ট্র বলে ভাবি, তাকে সাধারনীকরন করা উচিত নয়। আমেরিকানরা ভোগবাদী, ভারতীয়রা ভন্ড, পাকিস্তানিরা উগ্র, ইসরাইলিরা শয়তান এরকম বলা উচিত নয়।

রাসুল (সা:) কখনও কোন জাতি কে উদ্দেশ্য করে কোন বদ দোয়া করেন নি। তবে বিশ্বাসের ভিত্তিতে কোন সম্প্রদায়কে যেমন (ইহুদি, মুশরিক, কাফের, মুনাফেক, ফাসেক) অনেকবার সম্বোধন করেছেন, নানা বিষয় বলেছেন।
মুসলমানদের কোন জাত-পাত নেই। পৃথিবীতে চীনা, কোরিয়ান, আমেরিকান, ফরাসি, অস্ট্রেলিয়ান মুসলমান আছে বহু (বাংলাদেশের নামটি লিখতে লেখক ভুলে গেছেন...হাহাহা)। সকলেই আল্লাহর বান্দা, রাসুলের উম্মত। আমরা সবাই বৈশ্বিক মুসলিম উম্মাহ গর্বিত সদস্য। আমাদের কাজ হচ্ছে: ওয়ালতাকুম মিনকুম উম্মাতন উখরিজাত লিন্নাসি ইয়াদ উনা ইলাল খাইরি, ইয়া’মুরুনা বিল মা’রুফি ওয়া ইয়ান হাওনা আনিল মুনকার--তোমরাই সর্বৌত্তম উম্মত, তোমাদের কাজ হচ্ছে ভাল কাজের দাওয়াত দেয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা।
আমেরিকার বেশ কয়েক জন মুসলমানের সাথে আমার পরিচয় আছে যাদের সমতুল্য মু’মিন বাংলাদেশে পাওয়া কষ্টকর। লন্ডনের মুসলমানরা বহু চাপ সত্ত্বেও ইসলামের আদর্শ পালন করছেন। তারা আমেরিকান মুসলিম, ব্রিটিশ মুসলিম। and I mean, they should be proud to be British and American. Islam teaches us to gladly accept our identity.
আমেরিকা বর্তমানে বিশ্বে ইরাক ঝামেলায় জড়িয়ে পড়েছে, কিন্তু তার কারনও আছে পেছনে। আমেরিকায় আছে শক্তিশালি ইহুদী লবী, যারা সরকারকে কানে ধরে ঘুরায়। এরা অত্যন্ত ধনী।

ভারতে বহু মুসলিম আছে যারা মুসলিম ঐতিহ্যের গৌরবগাথার বাহক। তাই আমরা ভারত এই করেছে সেই করেছে বলা কি ঠিক হবে?

আসুন আমরা এধরনের জেনারেলাইজেশন থেকে দূরে থাকি।

৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×