somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া থাবায় আমাদর গ্রাম

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বদলে যাচ্ছে গ্রামীন মিডিয়া কাঠামো। তার সাথে বদলে যাচ্ছে গ্রাম বাংলার চিরায়ত রূপ। পরিবর্তন এসেছে মানুষের জীবনযাপনে; আচার-আচরণে; চেতনায়-মূল্যবোধে। মানুষ আর অপরের সুখ-দুঃখে নিজের লাভালাভ ভুলে একাট্টা হয় না। এই পরিবর্তনের দায়ভার সর্বাগ্রে মিডিয়ার।

বর্তমানে ক্ষমতাবানদের সবচেয়ে কার্যকর অস্ত্রের নাম মিডিয়া। এর হাত থেকে রেহাই পায় নি আমাদের মায়া-মমতা,আবেগ-ভালোবাসার সূতিকাগার অতি আদরের গ্রামও। মিডিয়া সহবাসে আমাদের রুপসী গ্রাম যেন বাল্য বিবাহের শিকার শ্বশুর বাড়ির অত্যাচারে অতীষ্ঠ কুড়িতে বুড়ি হওয়া সেই মেয়েটি।

যে লোকজ মিডিয়াগুলি গড়ে উঠেছে গ্রামীন লোকায়াত জীবনের সুখ-দুঃখ,আশা-নিরাশা,সংস্কার-প্রতিকার, অভিজ্ঞতা-প্রাজ্ঞতা ইত্যাদিকে আশ্রয় করে ; সেই মিডিয়া ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে। নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য সম্বন্ধে গ্রামের নতুন প্রজন্ম অজ্ঞ, উদাসীন। যাত্রা, পুতুলনাচ,জারি-সারি,কবিগান-পালাগান,পুঁথি পাঠের আসর তাদের কাছে অচেনা বস্তু।

প্রযুক্তির দাপটে এসব মিডিয়ার স্থান নিচ্ছে মোবাইল ফোন, ডিভিডি/ভিসিডি, স্যাটালাইটের মাধ্যমে প্রদর্শিত অশ্লীল চলচ্চিত্র। মোবাইল ফোন একাই বদলে দিচ্ছে পুরো গ্রামীন জীবনাচার। কী নেই ছোট্ট এ যন্ত্রে ! এর সাথে ইন্টারনেট সংযোগে খুব সহজেই ছড়িয়ে পড়ছে অশ্লীলতা, বীভৎসতা। গ্রামের তরুন-তরুনী রাতের পর রাত পার জেগে থাকছে মোবাইলে। বিকৃত যৌনাচারে জড়িয়ে খুন করছে তাদের সোনালী সম্ভাবনাকে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে মনোবৈকল্য। কাজে অন্তঃপ্রান গ্রামের মানুষগুলো কেমন যেন কর্মবিমুখ হয়ে পড়ছে।

আগে যেখানে গ্রাম বাংলার হাটে মাঠে বাউলগান, কবিগানের আসর জমতো এখন সেখানে ভিসিডি/ডিভিডির বদৌলতে চলে অশ্লীল, অন্তঃসারশূন্য চলচ্চিত্র। মোবাইলের মাধ্যমে চলে দেশি-বিদেশি রিমিক্স গান। ফলে গ্রামের নতুন প্রজন্ম লালন, আবদুল করিম, শচীন দেবকে চেনে না। চেনে এদের-ই গান গেয়ে বিখ্যাত হওয়া সালমা হাবিব ফুয়াদকে। এমনকি ম্যাডোনা সাকিরা বন জোভী পর্যন্ত তাদের কাছে অপরিচিত নয়।

এসব নতুন মিডিয়ার বদৌলতে একধরনের অন্তঃসারশূন্যতা, শেকড়হীনতার চর্চা ছড়িয়ে পড়ছে। গ্রামীন সমাজের এই উদ্দেশ্যহীন প্রবাহমানতার পরিনতি কী ? এর দায় কার ? কে ঘোচাবে সময় ও মেধার এই অর্থহীন অপচয়?

লেখক: জহিরুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চ.বি ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×