somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া : বিশ্বাস ও বিভ্রান্তি

২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাইকেল প্যারেন্টি বলেছেন, মিডিয়া বিশ্বাস নির্মাণ করে। আমরা বলছি, হাল যুগে মিডিয়াকে বিশ্বাস করতে আপনি বাধ্য। আর আপনার অনিবার্য বিশ্বাসগুলোর উপর দাঁড়িয়ে থেকে বাকি বিশ্বাস নির্মাণ করে মিডিয়া। এই নির্মিত বিশ্বাসের উপর আপনি নির্ভর করে মেনে নেন যে, মিডিয়া যা দেখায় শোনায় বলেÑসবই সত্য!
উধাহরণ টেনে বিষয়টি খোলাসা করা যাকÑ

১৪ নভেম্বর ২০০৭- সিডর আঘাত হানার আগের দিন
মিডিয়ায় সংবাদ শিরোনাম ছিল এ রকম-
হারিকেনে রূপ নিয়ে তীব্রতর হচ্ছে ঘূর্ণিঝড় সিডর
কাল আঘাত হানতে পারে, ৮ নম্বর সতর্ক সংকেত।

১৫ নভেম্বর সিডরের দিনÑ
ধেয়ে আসছে সিডর,মংলা সমুদ্র বন্দরে ৯ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

১৬ নভেম্বরÑ
আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিডর। ঝড়টি ঘন্টায় ২২০ থেকে ২৪০ কি.মি. গতিবেগ নিয়ে দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায় আঘাত হেনেছে।

১৭ নভেম্বর
বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ
প্রাথমিক হিসাবে মৃত্যুর সংখ্যা ৮৭৮, উপকূল জুড়ে ধ্বংসযজ্ঞ।

সিডরের এ রকম সংবাদের মধ্য দিয়ে উপকূলীয় মানুষের মনে আস্থা তৈরি করেছিলো মিডিয়া। তেমনই আধুনিক মিডিয়া ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, বৃষ্টি, রোগ-শোক, খাদ্যাভাব ইত্যাদি সম্পর্কে সংবাদ জানিয়ে অডিয়েন্সের আস্থা তথা বিশ্বাস অর্জন করে। অডিয়েন্স ঐ সকল বিপদে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মিডিয়াকে বিশ্বাস করতে বাধ্য হয়। একসময় বিপদ কেটে যায়। কিন্তু মিডিয়ায় বিশ্বাস কাটে না। মিডিয়া এই বিশ্বাসকে কাজে লাগিয়ে নির্মাণ করে নতুন নতুন বিশ্বাস। যেমন কালো মানেই খারাপ। টুপি-দাড়ি মানেই মৌলবাদী। সুন্দর হতে হলে ক্রীম মাখুন। সৌন্দর্য ধরে রাখতে বিউটি পার্লারে যান। স্মার্ট হতে হলে নিদৃষ্ট ব্র্যান্ডের শার্ট পরুন।

এভাবেই মিডিয়া একের পর এক ভ্রান্ত বিশ্বাস উৎপাদন করে। প্রথমে আপনি মিডিয়াকে বিশ্বাস করেছিলেন জীবন বাঁচাতে আর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে মিডিয়া আপনাকে বাধ্য করে ভ্রান্ত বিশ্বাসগুলো গিলতে। যা আপনি প্রতিনিয়ত মেনে চলছেন এবং আটকে যাচ্ছেন ভ্রান্ত বিশ্বাসের মায়াজালে। মিডিয়ার এই ভ্রান্ত বিশ্বাস বলয় থেকে আমাদের কারোর-ই কি মুক্তি নেই ?


মাঈনউদ্দিন/দেলোয়ার জাহান,শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×