এই হাতে তোমার স্তন ছুঁয়েছি
তোমার শাড়ির শক্ত বাঁধন খুলেছি।
বল,এই হাত অন্য কাউকে কিভাবে ছোবে?
চুপ করে থেকোনা দেবী
বল
তবে তোমাকে পারতে হবে।
কিন্তু কিভাবে?
আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার শরীরের গন্ধ মিশে আছে
প্রতিটি সন্ধ্যার মিষ্টি চুম্বনের স্বাদ
এখনো জিহ্বা থেকে নিঃশেষ হয়নি
আমি এখনো চোখ বন্ধ করে হাত বাড়ালে
দেখতে পাই তুমি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিচ্ছ।
বল,এই বুকে অন্য কাউকে কিভাবে জায়গা দেব?
চুপ করে থেকোনা দেবী
বল?
তবে তোমাকে পারতে হবে
কিন্তু কিভাবে পারব?
তবে তোমাকে আমার জন্য পারতে হবে!
আমার জন্য,আমার...........!

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



