somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীর হাতে নিয়মিত মার খেতেন ‘জেমস বন্ড’!

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা কাহিনী বিখ্যাত ব্রিটিশ লেখক স্যার ইয়ান ফ্লেমিং রচিত ‘জেমস বন্ড’। ইয়ান ফ্লেমিং অবশ্য এই সিরিজের ১৪টি গ্রন্থ রচনা করেছেন। বাকি গুলো অন্যদের রচিত। জেমস বন্ড এ পর্যন্ত রূপালী রূপ পেয়েছে ২৩ বার। যার সর্বশেষটি ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘Skyfall’। প্রথম চলচ্চিত্র সিন কোনারী অভিনীত ‘Dr. No’, যা মুক্তি পায় ১৯৬২ সালে। এ পর্যন্ত জেমস বন্ড হিশেবে অভিনয় করেছেন মোট ৬ জন অভিনেতা। যার দ্বিতীয় জন হচ্ছেন রজার মুর। আজকের কাহিনী তাঁকে নিয়েই।

রজার মুর জন্ম গ্রহণ করেন ১৪ অক্টোবর, ১৯২৭ সালে লন্ডনে। তিনি জেমস বন্ড সিরিজের মোট ৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। সময়ের হিসেবেও তাঁর চেয়ে বেশিদিন জেমস বন্ডের ভূমিকায় আর কেউ অভিনয় করেনি। তিনি ১৯৭৩ সালে প্রথম এ সিরিজের ‘Live and Let Die’ চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ চলচ্চিত্র ১৯৮৫ সালে মুক্তি প্রাপ্ত ‘A View to a Kill’। তিনি বিয়ে করেছেন মোট ৪টি।

১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্ত্রীর সঙ্গে মুর(ক্লকওয়াইজ)

হার ম্যাজেস্টির যে এজেন্ট দুনিয়ার কাউকে ভয় করতেন না, তিনি নাকি তাঁর প্রথম দুই স্ত্রীর হাতে নিয়মিত মার খেয়েছেন! একথা বলেছেন ৮৪ বছর বয়সী অভিনেতা স্বয়ং। সিএনএন-এর ‘লাইফ স্টরিজ’ চ্যাট শোতে তিনি এ অসাধারণ কাহিনী বলেন! প্রথম বিয়ে করেন ১৯৪৬ সালে ১৯ বছর বয়সে। স্ত্রী আইস স্কেটার ডোরন ভ্যান স্টেইন। বিয়েটা টিকেছিল ১৯৫৩ সাল অবধি। প্রথম স্ত্রী মারা যান ২০১০ সালে। ২য় বিয়ে ১৯৫৩ সালে। স্ত্রী ছিলেন ওয়েলস গায়িকা ডরোথি স্কোয়ারস। বিয়েটা টিকেছিল ১৯৬৮ অবধি। তিনি মারা যান ১৯৯৮ সালে। প্রথম স্ত্রী নাকি একবার তাঁর দিকে একটি টি-পট ছুড়ে মেরেছিলেন। মাঝে মধ্যেই নাকি তাঁকে আঁচড়ে-কামড়ে দিতেন! মুর বলেন, বাড়ি গেলেই তাঁর মা সেসব আঁচড়ের দাগ দেখে আঁতকে উঠতেন। ২য় স্ত্রী সম্পর্কে তাঁর ভাষ্য, তিনি নাকি দারুণ মাথাগরম ছিলেন। একবার নাকি হাতের গিটার দিয়ে মুরের মাথায় এক ঘা বসিয়েছিলেন! মাঝে মধ্যেই তিনি নাকি এরকম করতেন!



সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×