না এসব দৃশ্য দেখে ক্রমেই অসুস্থ হয়ে পড়ছি....উফ কি অসহ্য!!!


৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটি এই মহিলাকে গ্রেফতারের পর।


রাতে থানায় অমানুষিক নির্যাতনের পর আদালতে আনার পর সবার কাছে ধরা পড়ে অমানুষিক নির্যাতনের চিত্র। মারাত্নক আঘাতে কোমর ফুলে কালচে রং ধারন করেছে।
বিএনপির নেত্রী ৭৪ নং ওয়ার্ডের মহিলা দলের সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী রেহানা আক্তার ডলির ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রেহানার ভাই তাইজুদ্দিন আহমেদ মিঠু এ অভিযোগ করেন। রোববার দিবাগত রাতে আটক করার পর অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরজুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। আদালতে রেহানার দুই ছেলে সৌরভ ও শাওন তার সাথে ছিলেন। মায়ের এই শোচনীয় অবস্থা দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। কেঁদেছেন মিঠুও।
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় সোমবার বিকেলে রেহানা আক্তার ডলিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। দুই মহিলাপুলিশের কাঁধে ভর করিয়ে তাকে তিন তলার এজলাসে আনার সময় দোতালায় সিড়ির কাছে শুয়ে পড়েন রেহানা। এ সময় তার উঠে দাঁড়ানোরও ক্ষমতা ছিল না।
রিমান্ড শুনানির জন্য তাকে এজলাসে হাজির করা হলে তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। এজন্য তাকে আদালতকক্ষের ভেতরের বেঞ্চে শুইয়ে রাখা হয়। রেহানা তার ভাই মিঠুর কোলে মাথা রেখে শুয়ে ছিলেন। এ সময় তিনি একবার বমিও করেন।
ম্যাডাম হাসিনা-সাজেদা-সাহারা-দিপু এই মহিলার আঘাত কি নারী জাতীর প্রতি আঘাত নয়? সমাজে প্রচলিত, নারীরা নারীদের শত্রু সেটা কি প্রমান হল??
সুত্র-
বাংলানিউজ ২৪- ‘‘আদালতের বেঞ্চে শুয়ে মানবাধিকার’’
রেহানার সারা শরীরে আঘাতের চিহ্ন!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন