somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বীজতত্ত্ব’ এর আবিস্কার- ম্যানহোল থেকে মন্ত্রিসভা

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘বীজতত্ত্ব’ এর আবিস্কার- ম্যানহোল থেকে মন্ত্রিসভা

চান্দের দেশের সেই চোরটি আসলে ভাগ্যবান ছিল-কারণ সে চুরি করেছিল ম্যানহোলের ঢাকনা, আর এ কারণে রায় হলো ফাঁসির, বিচারব্যবস্থা সে সময় বিশ্বাস করত, ছোট চোরের জন্য ফাঁসি, বড় চোরে জন্য ফুলের তোড়া।
মৃত্যুদণ্ড ঘোষণার পর চোরটি যখন শেষ ইচ্ছা হিসেবে দেশ প্রধানের সঙ্গে দেখা করতে চাইল, তখন মন্ত্রিসভা ভেবেছিল- এই চোর এমন কী-ই বা চাইতে পারে! একটু পানি? না-কি শেষবার সূর্য দেখার সুযোগ? কিন্তু লোকটা বের করল একেবারে ‘বীজতত্ত্ব’।
চোর বললো- “স্যার,” , “এটা এমন এক গাছের বীজ-যে গাছ মানুষের মনের সব ইচ্ছা পূরণ করে।”
মন্ত্রীদের চোখ চকচক করে উঠল। কেউ ভাবল ক্ষমতার মেয়াদ বাড়বে, কেউ ভাবল সুইস ব্যাংকের শাখা দেশে চলে আসবে, কেউ আবার ভাবল-সংবাদমাধ্যম চিরতরে বন্ধ করা যাবে কিনা।
কিন্তু সেই এই বীজ রোপণ করতে পারবে সেই মানুষ যেকিনা জীবনে চুরি করেনি, শুরু হলো অদ্ভুত এক অলিম্পিক-‘কে কম চুরি করেছে’ প্রতিযোগিতা।
অর্থমন্ত্রী বললেন,
“স্যার, দেশের টাকা সামলাতে গিয়ে দু’চারটা এদিক-সেদিক তো হতেই পারে। এটাকে চুরি বলা যায় না, এটা ‘অর্থনৈতিক ব্যবস্থাপনা’।”
স্বস্থ্যমন্ত্রী বললেন,
“স্যার, এত লোকের ঔষধ, এত টেন্ডার—দুটো এতো বাণিজ্য এদিক-সেদিক হলে কি আর চুরি হয়?”
পররাষ্ট্রমন্ত্রী বললেন,
“স্যার, বিদেশে গেলে তো উপহার-টুপহার আসেই। সেগুলো না নিলে কূটনীতি থাকে?”
এভাবে একে একে সবাই নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে প্রমাণ করে দিল—এই দেশে চুরি কেউ করে না, সবাই শুধু এদিক-সেদিক করে।
শেষমেশ সবাই যখন রাষ্ট্রপ্রধানের দিকে তাকাল, তিনি গম্ভীর স্বরে বললেন,
“আমার তো দায়িত্ব সবচেয়ে বড়। পুরো দেশ চালাতে গেলে একটু আধটু এদিক-সেদিক না হলে কি চলে?”
এই কথায় মন্ত্রিসভা হঠাৎ বুঝে গেল- সমস্যাটা চোরে না, মাত্রায় কে কত মাত্রায় এদিক সেদিক করতে পারে!
একজন সাহস করে বলল,
“স্যার, তাহলে এই লোকটা তো সামান্য ম্যানহোলের ঢাকনা চোর। একে ফাঁসি দেয়া কি একটু বেশি হয়ে যাচ্ছে না?”
আরেকজন তৎক্ষণাৎ আপত্তি তুলল,
“না না, একে ছেড়ে দিলে বিপদ আছে। বাইরে গিয়ে বলবে-কীভাবে চুরি করলে মন্ত্রী হওয়া যায়!”
এই যুক্তিতে সবাই আবার দমবন্ধ।
অবশেষে এক বুদ্ধিমান প্রস্তাব এলো-
“স্যার, একে শাস্তি না দিয়ে বরং আমাদের সঙ্গে শামিল করে নিন। পদ দিলে আর কথা বলবে না।”
রাষ্টপ্রধান চোখ বন্ধ করে গভীর চিন্তা করলেন। তারপর বললেন,
“ঠিক আছে। লোকটা তো অভিজ্ঞ। ছোট দিয়ে শুরু করেছে। ভবিষ্যতে বড় দায়িত্ব নিতে পারবে।”
এইভাবে সেই ম্যানহোলের ঢাকনা চোর শপথ নিল—
“আমি সততা, নিষ্ঠা ও জনগণের স্বার্থ রক্ষা করব… যতক্ষণ না এদিক-সেদিক করার সুযোগ পাই।”
আর বীজটা?
ওটা আজও রোপণ হয়নি।
কারণ—
এমন একজন মানুষ এখনো পাওয়া যায়নি,
যে সত্যিই চুরি করেনি মানে এদিক-সেদিক করেনি!!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×