একই আকাশে তিন তিনটা সূর্য! বিশ্বয়কর হলেও সত্য এ ঘটনাটি শনিবার ঘটেছে উত্তর চিন সংলগ্ন মঙ্গোলিয়ায়।
শনিবার সকালে আকাশের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ মঙ্গোলিয়াবাসীর। একি, এতদিনের পড়া ভূগোল কী তাহলে ভুল? সূর্যিমামার যমজ ভাই আছে তা তো জানা ছিল না? পুরো দুই ঘণ্টা এমন বিরল দৃশ্যের সাক্ষী রইলেন মঙ্গোলিয়াবাসী।
এক প্রত্যক্ষদর্শী বললেন, 'আমি বাড়িতেই ছিলাম, বন্ধুরা ফোন করে বলল শিগগিরি বাইরে আয়, আকাশের দিকে তাকা। একসঙ্গে তিন তিনটা সূর্য দেখা যাচ্ছে। শুনেই তড়িঘড়ি দৌড় লাগালাম। সত্যিই অত্যাশ্চর্য ব্যাপার।'
এদিকে, মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন বিরল মহাজাগতিক এই ঘটনার নাম 'ফ্যান্টম সান'। মাটি থেকে ছয় হাজার মিটার উঁচুতে বরফ কণা জমে মেঘ তৈরি হয়। সূর্যের আলো মেঘের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে তৈরি হয় সূর্যের প্রতিবিম্ব।
বৈজ্ঞানিক ব্যাখা যাই হোক না কেন, আচমকা এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরে বেজায় খুশি মঙ্গোলিয়াবাসী।
একই আকাশে তিনটা সূর্য! Three suns in the sky!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।