২০০৯ সালে মহাকাশে পাঠানো ইউরোপ স্পেস এজেন্সির (ইএসএ) উপগ্রহটি রবিবার রাতে অথবা আগামীকাল সোমবার পৃথিবীতে ভেঙে পড়তে পারে। বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। তবে কোথায় এটি ভেঙে পড়বে তা জানাতে পারেননি বিজ্ঞানীরা। জনবসতি এলাকায় পড়ে যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে এজন্য বিজ্ঞানীরা ইউরোপের দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। খবর স্কাই নিউজের।
ইএসএর বিজ্ঞানীরা বলেছেন, ১১শ কেজি ওজনের গবেষণা উপগ্রহটি দ্রুত নিচের দিকে পড়ছে। পৃথিবী থেকে ৫০ মাইল ওপরে থাকতে এটা বহু খণ্ডে বিভক্ত হয়ে কোনো কোনো অংশ আকাশেই পুড়ে যেতে পারে। তারপরও উপগ্রহটির ইঞ্জিনসহ ২০০ কেজি ওজনের টুকরো ভূপৃষ্ঠে আঘাত হানবে। ইএসএর বিজ্ঞানী হেইনার ক্লিনকার্ড বলেছেন, এ মুহূর্তে আমরা বলতে পারছি না এটা কোথায় পড়বে। তবে এটা ৮৫ উত্তর দ্রাঘিমা অথবা ৮৫ দক্ষিণ দ্রাঘিমার বাইরে পড়বে না।
মহাকর্ষীয় অবস্থা থেকে পৃথিবীর বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য উপগ্রহটি পাঠানো হয়েছিল। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ও সমুদ্রের গতিবিধি জানার জন্য এই গবেষণা কর্মটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গত মাসে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে উপগ্রহটির মিশন থেমে যায়।
আজ রাত বা কাল সকালে পৃথিবীতে ভেঙে পড়বে ইএসএর গবেষণা উপগ্রহ! তবে কোন দেশে পড়বে, তা বিজ্ঞানীরা বলতে পারছেননা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।