‘এ’ গ্রুপে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন। স্বাগতিক হলেও যথেষ্ট কঠিন গ্রুপে পড়তে হয়েছে ব্রাজিলকে।
বিশেষ করে মেক্সিকানদের বিপক্ষে গত এক-দেড় দশকের হতাশাজনক পারফরম্যান্স ব্রাজিলিয়ানদের দুশ্চিন্তায় ফেলবেই। ক্রোয়েশিয়ার লড়াকু ফুটবল আর আফ্রিকার অন্যতম পরাশক্তি ক্যামেরুনও নেইমারদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়াতে পারে।
গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। কাকতালীয়ভাবে আগামী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্প্যানিশ ও ডাচরা। ‘বি’ গ্রুপের অন্য দুই দল চিলি ও অস্ট্রেলিয়া।
‘সি’ গ্রুপে খেলবে কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট ও জাপান।
‘ডি’ গ্রুপের চার দলের তিনটিই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে ইতালি বিশ্বকাপ জিতেছে চারবার, উরুগুয়ে দুবার আর ইংল্যান্ড একবার। গ্রুপের অন্য দল কোস্টারিকা।
আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস।
‘এফ’ গ্রুপে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে নাইজেরিয়া, ইরান ও বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে। ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
‘জি’ গ্রুপে দুটো বড় চমক। জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান এখন যুক্তরাষ্ট্রের কোচ। আগামী বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্লিন্সমানের দল মুখোমুখি হবে জার্মানির।
গ্রুপের অন্য দুই দল ঘানা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। জার্মানি ও ঘানা একই গ্রুপে পড়ায় মুখোমুখি হতে হবে দুই ভাই জেরম ও কেভিন প্রিন্স-বোয়াটেংকে। এটাই দ্বিতীয় চমক।
শেষ গ্রুপ ‘এইচ’-এ কোনো বিশেষত্ব নেই। এই গ্রুপ গড়া হয়েছে বেলজিয়াম, রাশিয়া, আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে।
এখান থেকে সম্পূর্ণ ম্যাচ শিডিউলটি ডাউনলোড করে নিন।
FIFA world cup match schedule of 2014 | ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ এর ম্যাচ শিডিউল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।