দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১০ কোটি ৯১ লাখের অধিক। পিএসটিএন গ্রাহক সংখ্যাও ১৩ লাখ ২৩ হাজারে উন্নীত হয়েছে। এ দু’য়ের মোট গ্রাহক সংখ্যা ১১ কোটি চার লাখ ২৩ হাজারের বেশি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বর্তমান সরকারের পৌনে পাঁচ বছরে তার মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০১৬ সালের মধ্যে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) উৎক্ষেপণ বাস্তবায়ন করা সম্ভব হবে। অবশ্য ইতিমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণের এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ৩এ লাইসেন্স প্রদান করা হয়েছে। টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল মাঠ পর্যায়ে ইতিমধ্যে এ উন্নত প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজও শুরু করে দিয়েছে।
মন্ত্রী বলেন, ২৫টি দুর্গম পার্বত্য উপজেলাসহ ৪২৫টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় রয়েছে। শিগগিরই নেটওয়ার্কের এ আওতা ৪৪৮টি উপজেলায় বিস্তৃত করা হবে।
টেলিটকের প্রযুক্তিগত সহায়তায় এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি ও সমমান সকল বোর্ড, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক সমাপনী পরীক্ষা, মেডিকেল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, টেলিটকের সহায়তায় এসএমএস পদ্ধতিতে ৩২টি বিশ্ববিদ্যালয়, ৪’শ কলেজ, ৭০টি মেডিকেল কলেজসহ মোট ৫০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ছাত্রছাত্রী শুধুমাত্র ২০১২ সালে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ফি প্রদান করেছে...বাকিটুকু পড়ুন ...
২০১৬ সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ! Bangladesh will launch satellite by 2016
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।