দক্ষিণ কোরিয়ার সিউলের সানকিউয়াঙ্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. স্যাং উ কিম বলেন, স্পীকার যেভাবে বৈদ্যুতিক শক্তিকে শব্দে রূপান্তর করে ঠিক এর বিপরীত প্রক্রিয়াটাই এখানে ঘটবে। শব্দ হবে বৈদ্যুতিক শক্তি। তিনি বলেন, আমাদের প্রাত্যাহিক জীবনে শব্দ একটি অতি সাধারণ ব্যাপার। আর এর উত্স হলো পরিবেশ। পরিবেশের বিভিন্ন সম্পদ ব্যবহার করে শক্তি উত্পন্ন করার প্রচেষ্টা তো আর নতুন কিছু নয়। তাই আমরাও ভেবে দেখলাম শব্দকে ব্যবহার করে কিছু করা যায় কি না। এ ভাবনা থেকেই শব্দকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের ডিভাইস তৈরিতে উদ্বুদ্ধ হই।
ড. কিমের ডিভাইসে ব্যবহার করা হবে জিংক অক্সাইডের ক্ষুদ্র কণা। যা দুটি ইলেক্ট্রোডের মাঝে বসানো হবে। এর উপরে থাকবে শব্দ শোষণকারক প্যাড। যা শব্দ তরঙ্গের প্রভাবে কম্পিত হতে থাকবে। ফলে জিংক অক্সাইডের ক্ষুদ্র কণা কমপ্রেসড্ হবে এবং এভাবে সৃষ্টি হবে তড়িত প্রবাহ।
১০০ ডেসিবেল শব্দ মাঝারি ধরনের তড়িত প্রবাহ সৃষ্টি করতে সক্ষম। যদিও এ বিদ্যুত ফোনসেট চার্জ করার জন্য যথেষ্ট নয়। তবু প্রকৌশলীরা আশাবাদী যে, ম্যাটেরিয়াল পরিবর্তন করলে ফোনসেট চার্জ করা যাবে।
এদিকে মার্কিন বিজ্ঞানীরা আরেকটি ডিভাইস নিয়ে কাজ করছেন। সে ডিভাইস হাটার সময় মানুষের হাঁটু নড়াচড়ার ফলে বিদ্যুত উত্পন্ন করবে। এ ডিভাইস তৈরি হলে সবচে’ বেশি উপকৃত হবে সৈন্যরা। তাদেরকে আর যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত ব্যাটারি বহন করতে হবে না। মার্চ করবে আর চার্জ হবে ব্যাটারি।
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
Related Tags: bangla news , english news , bangla blog , english blog , technology news , technology blog, computer tips and tricks
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



