somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেল টানেলে সংযুক্ত এশিয়া-ইউরোপ!

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে এই প্রথমবারের মতো দুটি মহাদেশকে সংযুক্ত করল রেল টানেল। তুরস্কের উদ্যোগে প্রায় ৩০০ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হয়েছে টানেলটি। বসফরাস প্রণালীর মধ্য দিয়ে তুরস্কের ইউরোপ অংশ ইস্তাম্বুল থেকে এটি এশিয়ার বিভিন্ন অংশের সঙ্গে সংযুক্ত হয়েছে। এ ধরনের টানেল স্থাপনের বিষয়টি ১৮৬০ সালে প্রথম ভেবেছিলেন তুরস্কের অটোম্যান সুলতান আবদুল মেদজিদ। কিন্তু সে সময় প্রযুক্তিগত উন্নয়নের অভাবে এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এখন এই টানেলটির ফলে ইস্তাম্বুলের প্রধান যে পরিবহন সমস্যা তার সমাধান হলো। প্রতিদিন প্রায় ২০ লাখ মানুষ এই টানেলের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে। ইস্তাম্বুলের মেয়র কাদির টপবাস বলেন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে এই যোগাযোগব্যবস্থার ফলে এ সমস্যার লাঘব হয়েছে বলে আমি বিশ্বাস করি। এর মধ্য দিয়ে প্রতি ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার যাত্রী পারাপার হতে পারবে। সাড়ে আট মাইল দীর্ঘ টানেলটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল, যা সমুদ্রের তলদেশ থেকে ৬০ মিটার (প্রায় ২০০ ফুট) গভীরে নির্মিত হয়েছে। আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকীতে গতকাল এর উদ্বোধন করা হয়। দেশটির পরিবহনমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ২৯ অক্টোবর দিনটিকে স্মরণীয় করে রাখতেই স্বপ্নের এই প্রকল্পটি উদ্বোধনে আমরা এ সময়টি বেছে নিয়েছি। এদিকে টানেলটি আনুষ্ঠানিকভাবে চালুর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিত থাকার কথা রয়েছে। কেননা এটির নির্মাণকাজে অর্থায়ন করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন। ব্যাংকটি প্রকল্পটিতে ১০০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে।

'মারমারে' নামের প্রকল্পের আওতায় এ টানেলটি তুরস্কের উপশহরের বিভিন্ন রেললাইনের সঙ্গে সংযুক্ত হয়ে ৭৬ কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে; যা মূল টানেলের সঙ্গে সংযুক্ত হয়ে দুটি মহাদেশকে একত্রিত করেছে। উল্লেখ্য, 'মারমারে' শব্দের 'রে' অংশের তুর্কি অর্থ হলো 'রেল'। অটোম্যান সাম্রাজ্যের সুলতান মেদজিদের ভাবনার পর প্রথম ১৯৮০ সালে সমুদ্রের তলদেশে টানেল স্থাপনের চিন্তাটি জোরালো রূপ লাভ করে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান ২০০৪ সালে ইস্তাম্বুলের মেয়র থাকাকালে প্রকল্পটি নিয়ে পুনর্বিবেচনা করেন। সে সময় থেকেই টানেল নির্মাণের কাজ শুরু হয়। টানা চার বছর কাজ চললেও মাঝখানে বিঘ্ন ঘটে। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
Related Tags: bangla news , english news , bangla blog , english blog , technology news , technology blog, computer tips and tricks
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×