somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ধর্ম যার যার, উৎসব সবার"

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এখানে কোন ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে পূজা আসলে একটা কথা খুব শোনা যায়, "ধর্ম যার যার, উৎসব সবার"। এটা নিয়ে বিতর্ক কম হয় না। এই কথাকে কেন্দ্র করে কয়েক শ্রেণির মানুষের উদ্ভব ঘটে, তারমধ্যে প্রধান দুই শ্রেণি, প্রথম শ্রেণি এর সাথে সম্পূর্ণ একমত এবং দ্বিতীয় শ্রেণি এর সাথে পুরোপুরি দ্বিমত। হয়তবা প্রথম শ্রেণির মানুষ ঠিক অথবা দ্বিতীয় শ্রেণির মানুষ ঠিক, সেটা এটা নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর, সে কোনদিক থেকে বিষয়টা দেখছে।
সামনে রমজান মাস, এরপর ঈদ। মুসলমানদের অনেক বড় একটা উৎসব। সারাদিন রোজা রাখবে আর সন্ধ্যা হলে ইফতার করবে। মাস শেষে ঈদের নামাজের মাধ্যমে শেষ হয়ে যাবে এর আনুষ্ঠানিকতা। এই রমজান বা ঈদ উপলক্ষে আমাদের দেশের যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সব ছুটি হয়ে যাবে। এই ছুটি কার জন্য, শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য? না, বরং এই ছুটি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য। এই ছুটিটা কি শুধু আমরা যারা মুসলিম আছি তারাই উপভোগ করব নাকি যারা অন্য ধর্মালম্বি আছে তারাও উপভোগ করবে? এবার আমাদের স্কুল-কলেজ-ভার্সিটি প্রায় ৩০-৪০ দিন বন্ধ। তারা এই বন্ধটা কীভাবে কাটাবে, কোথায় ঘুরতে যাবে, কারা তাদের বাড়িতে ঘুরতে আসবে, তাদের প্রিয় কাজ কী আছে এসব করেই কাটাবে। উৎসব মানে কী? তারা আমার ঈদের নামাজে শামিল হতে আসবে এর নাম? তারা যে এসব প্ল্যান করছে, আনন্দে সময় কাটাবে এর নাম কী উৎসব নয়? এখন আসি পূজার কথায়। তখনও সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়ে যায়, এমনকি মাদরাসাও ছুটি হয়। ধরলাম আমি একজন মাদরাসার ছাত্র যদি এই ছুটিতে আমার নানারবাড়ি, দাদারবাড়ি, আমার গ্রামের বাড়ি বা অন্য কোথাও বা আমার নিজের বাড়িতেই যদি আনন্দ করি, এটা কি আমার অপরাধ হবে? এই আনন্দটাই আমার উৎসব। উৎসব মানে এই নয় যে আমি পূজা দিতে যাবো, আমি দেবী বিসর্জন দিতে যাবো। নির্মল আনন্দ সব ধর্মই সমর্থন করে। দৃষ্টিভঙ্গির উপরে আসলে কিছু নেই। “নিশ্চয় সকল কাজের ফলাফল মনের ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল” ভুলত্রুটি হলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৯ দুপুর ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×