১। নফসের চাপে, শয়তানের ফাঁদে অনেক পাপ করা হলো,
সব পাপ হবে মাফ, চলো ভাই! একবার হজ্বে যাই চলো!!
২। ফাঁকিবাজি-ফন্দিবাজি, আলস্য নিদ্রায় জীবনের বাতি নিভূ নিভূ প্রায়,
পাক কাবা ঘর ডাকছে সদাই, আয়রে পাপী মোর কাছে আয়!
৩। হেলা-ফেলা রং তামাশায়, দিন যে আমার যায় কেটে যায়,
ক্ষমার আশায়, যাই ছুটে যাই, কাবার পথে চলো সাথী ভাই!!
৪। হাজীরা কতনা সৌভাগ্যবান! তাঁরা আল্লাহ্র মেহমান,
মক্কা-মদীনা, আরাফা-মিনা দেখে জুড়াবে প্রাণ!!
৫। সব গুনাহের হবে ক্ষমা, জান্নাত পাবে ইনাম,
আল্লাহ্র মেহমান,হাজীরা কতনা সৌভাগ্যবান!!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




