সৃষ্টির সেরা
হে মানুষ! তুমি সৃষ্টির সেরা
সবার উপরে তোমার ক্ষমতা
কখন আসবে ফিরে সুস্থ্য চিন্তা
শুদ্ধ চেতনা, আত্মমর্যাদার উপযোগী ভাবনা?
এখুনি বন্ধ কর তোমার অসৎ প্রতিযোগিতা
তোমার শুভবুদ্ধির কি আর উদয় হবেনা?
অনেকতো হলো, ইচ্ছে মত পথ চলা;
একটু ভেবে দেখ! সৃষ্টির সব কিছু
প্রতিনিয়ত নিজেকে বিলায় নিঃশেষে।
সামান্য তৃণলতা, পশু-পাখী
চাঁদ-তাঁরা, সুর্য-মাটি, ক্ষুদ্র মৌ্মাছি
পরের সুখের তরে নিজেকে
বিলিয়ে দেয় হেসে হেসে।
কিন্তু তুমিতো শুধু
সেবাই নিয়ে গেলে সকলের
আজীবন অবলীলায়,
একদম বিনে পয়সায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





